buzywithinfoBuzy With Info
Everything About Business
Crude Oil

মার্কিন নিষেধাজ্ঞার পর রাশিয়ার তেল সরবরাহ ব্যাহত হয়েছে, এমন অবস্থায় ভারতীয় তেল পরিশোধকরা অপরিশোধিত তেলের সন্ধান করছে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

আজ অর্থাৎ ২১ জানুয়ারি, ২০২৫(মঙ্গলবার) বাণিজ্য সূত্র জানিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অপরিশোধিত পণ্য সরবরাহ ব্যহত হয়েছে। যার পর থেকে ভারতীয় পরিশোধ সংস্থা ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোক্যামিকাল লিমিটেড বা MRPL এবং ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বা BPCL চলতি সপ্তাহে অপরিশোধিত তেলের জন্য দরপত্র জারি করেছে। রাশিয়ান উৎপাদক এবং ট্যাঙ্কার গুলিকে লক্ষ্য করে ওয়াশিংটনের কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা করে। এক সপ্তাহেরও বেশি সময় পর বিশ্বের দ্বিতীয় উৎপাদক থেকে সরবরাহ ব্যহত এবং জাহাজের প্রাপ্যতা কঠোর করা হয়।

11

বিজ্ঞপ্তি এবং সূত্র অনুসারে, MRPL এক বছরেরও বেশি সময় ধরে প্রথমবারের মতো অপরিশোধিত তেল আমদানির দরপত্র জারি করেছে। যেখানে ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে খরচ ও মালবাহী বা C&F অথবা বন্দরে সরবরাহ বা DAP ভিত্তিতে ১ মিলিয়ন বা ২ মিলিয়ন ব্যারেল তেল আমদানির প্রস্তাব চাওয়া হয়েছে। নোটিশে কোন গ্রেডের অপরিশোধিত তেল চাওয়া হয়েছে তা নির্দিষ্ট করা হয়নি। তবে সূত্র জানিয়েছে যে MRPL সাওয়ার এবং সুইট উভয় ধরনের অপরিশোধিত তেল (সুইট ক্রডের তুলনায় সাওয়ার ক্রডে বেশি সালফার থাকে)-এর জন্য উন্মুক্ত। দরপত্র গ্রহণ ২৩ জানুয়ারি শেষ হবে এবং একই দিনে দরপত্র বৈধ হবে বলেও জানা যাচ্ছে।
সূত্র জানিয়েছে পৃথকভাবে BPCL একটি বার্ষিক দরপত্রের মাধ্যমে আবুধাবির প্রধান মুরবান অপরিশোধিত তেলের ১ কোটি ২০ লক্ষ ব্যারেলের প্রস্তাব রেখেছে। পরিশোধক কোম্পানিটি ২০২৫ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত প্রতি মাসে ১০ লক্ষ ব্যারেল লাইট সাওয়ার অপরিশোধিত তেল কেনার পরিকল্পনা করছে। আর একটি সূত্র জানিয়েছে যে BPCL তাদের পূর্ববর্তী বার্ষিক টেন্ডারে ৮০ লক্ষ ব্যারেল মুরবান এবং ৪০ লক্ষ ব্যারেল ওমান কিনেছিল। গত সপ্তাহের শেষের দিকে শীর্ষ ভারতীয় পরিশোধক, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন টেন্ডারের মাধ্যমে ৭০ লক্ষ ব্যারেল মধ্যপ্রাচ্য এবং আফ্রিকান অপরিশোধিত তেল কিনেছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading