শীঘ্রই আসছে ভারতীয় রেলের নতুন ‘সুপার অ্যাপ’। উন্নয়নের সাথে পরিচিত কর্মকর্তাদের মতে, Indian Railway ডিসেম্বরের শেষ নাগাদ একটি বৃহৎ মোবাইল অ্যাপ্লিকেশন চালু করার পরিকল্পনা করছে। যেখানে বিভিন্ন যাত্রী পরিষেবাকে একটি একক প্ল্যাটফর্মে একত্রিত করা হয়েছে। অ্যাপ্লিকেশনটি ব্যবহারকারীদের টিকিট বুক করতে, প্ল্যাটফর্ম পাস কিনতে এবং ট্রেনের সময়সূচী জানতে সাহায্য করবে। এছাড়া এও জানা যাচ্ছে যে নতুন অ্যাপ্লিকেশন CRIS-এর এবং IRCTC-এর বিদ্যমান সিস্টেমগুলির সাথে একত্রে কাজ করবে।
বর্তমানে, রেল যাত্রীরা বিভিন্ন পরিষেবার জন্য বিভিন্ন অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট ব্যবহার করে। যার মধ্যে টিকিট লেনদেনের জন্য রয়েছে IRCTC Rail Connect, খাবারের বিষয় জানার জন্যে রয়েছে IRCTC eCatering Food, প্রতিক্রিয়ার জন্য Rail Madad, অসংরক্ষিত টিকিটের জন্য UTS এবং ট্রেন ট্র্যাকিংয়ের জন্য ন্যাশনাল ট্রেন ইনকোয়ারি সিস্টেম। এর মধ্যে সবচেয়ে ব্যবহৃত অ্যাপটি হলো IRCTC Rail Connect। এটি মিলিয়নের উপর ট্রেন যাত্রী ব্যবহার করেন। রেল সুপার কর্মকর্তাদের ধারণা অনুসারে অ্যাপটি অনেকের কাছে উপার্জনের পথ। তাই সংস্থাটি বর্তমানে পরিষেবা সরবরাহ বাড়ানোর জন্য তার প্রযুক্তিগত অবকাঠামো উন্নত করছে।
২০২৩-২৪ অর্থবছরে IRCTC- এর টিকিট বিক্রয় থেকে ১,১১১.২৬ কোটি টাকার নিট মুনাফা এবং ৪,২৭০.১৮ কোটি টাকার আয় হয়েছে। যা ৪৫৩ মিলিয়নেরও বেশি বুকিং প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। UTS অ্যাপ্লিকেশন ১০ মিলিয়নেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে। বিশেষত প্ল্যাটফর্ম টিকিট এবং সিজন পাসের জন্য ব্যবহার হয়েছে। অন্যদিকের আর একটি গুরুত্বপূর্ণ খবর হলো থার্ড-পার্টি ট্রাভেল বুকিং প্ল্যাটফর্মগুলিও ট্রেন রিজার্ভেশনের জন্য IRCTC-এর উপর নির্ভর করে। তাই এই অ্যাপটি অনলাইন টিকিট বুকিংয়ের প্রভাবশালী অবস্থান পৌঁছে গেছে।




