buzywithinfoBuzy With Info
Everything About Business
Indian rupee

অপশন মার্কেট দিচ্ছে বড় সতর্কবার্তা! এদিকে আবার ডলারের চাপের মধ্যেও সামান্য শক্তিশালী রুপি

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতীয় মুদ্রা রুপি আজ অর্থাৎ ১৫ জুলাই ডলারের বিপরীতে সামান্য শক্তিশালী হয়েছে। তবে একই সঙ্গে কারেন্সি অপশন মার্কেট এমন একটি সংকেত দিচ্ছে, যা গত এক মাসেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে নেতিবাচক হিসেবে দেখা যাচ্ছে। অর্থাৎ বর্তমান বাজারে রুপি কিছুটা স্থিতিশীল থাকলেও ভবিষ্যতে দুর্বল হওয়ার আশঙ্কা বাড়ছে। বাজার বিশেষজ্ঞদের মতে, রুপির এই সামান্য উত্থানের পেছনে রয়েছে। বাজার বিশেষজ্ঞদের মতে, রুপির এই সামান্য উত্থানের পেছনে রয়েছে বিদেশী ব্যাংকগুলোর ডলার বিক্রি এবং কিছু কর্পোরেট সংস্থা ডলার সরবরাহ। এর ফলে ডলারের চাহিদা কিছুটা কমে এবং রুপি সামান্য শক্তিশালী হয়।

July 18 New in article ads By Sir 1

অন্যদিকে অপশন মার্কেটের ‘রিস্ক রিভার্সাল’ ইনডেক্স এখন এক মাসেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি নেতিবাচক অবস্থানে পৌঁছেছে। সহজ ভাষায় বলতে গেলে বিনিয়োগকারীরা এখন রুপির পতনের ঝুঁকি থেকে নিজেদের সুরক্ষিত রাখতে বেশি অর্থ ব্যয় করছে। আর এটি ইঙ্গিত দেয় যে বাজারের বড় অংশ আগামী দিনে রুপির ওপর চাপ বাড়তে পারে বলে মনে করছে। সাথে উদ্বেগের কারণ হিসেবে উঠে আসছে আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা। মার্কিন যুক্তরাষ্ট্রের সুদের হার, বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি, তেলের দাম এবং বিদেশী বিনিয়োগের প্রভাব রুপির গতিপথে প্রভাব ফেলতে পারে।

ভারতের মতো একটি আমদানি-নির্ভর অর্থনীতির জন্য রুপির মূল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রুপি দুর্বল হলে অপরিশোধিত তেল, ইলেকট্রনিক্স ও অন্যান্য আমদানিকৃত পণ্যের খরচ বেড়ে যায়। যার প্রভাব জ্বালানির দাম, উৎপাদন ব্যয় এবং শেষ পর্যন্ত মূল্যস্ফীতির ওপর পড়তে পারে। আবার রুপি শক্তিশালী থাকলে আমদানি কিছুটা সস্তা হয় এবং ব্যবসার খরচ কমে। তাই রুপির গতিপ্রকৃতি বা মুভমেন্ট শুধু শেয়ার বাজার নয়, সাধারণ মানুষের দৈনন্দিন জীবন এবং দেশের অর্থনীতির ওপরও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading