Article By – সুনন্দা সেন

৩১মার্চ, ২০২৫-এ শেষ হওয়া অর্থবছরের ভারতের বস্ত্র ও পোশাক রপ্তানি ৬.৩২% বৃদ্ধি পেয়েছে। কনফেডারেশন অফ ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রি বা CITI-এর একটি বিশ্লেষণ অনুসারে, ২০২৩-২৪ সালের তুলনায় গত বছর পোশাক খাতই ছিল প্রবৃদ্ধি প্রধান চালিকাশক্তি। CITI-এর চেয়ারম্যান রাকেশ মেহরা বলেন, বিশ্বব্যাপী প্রতিকূলতার মধ্যে দেশের পোষাক রপ্তানিতে শক্তিশালী পারফর্ম্যান্স এবং টেক্সটাইলের স্থিতিশীল প্রবৃদ্ধি ভারতীয় টেক্সটাইল ও পোশাক শিল্পের স্থিতিস্থাপকতা অর্জন করে। সাথে অভিযোজনযোগ্যতা এবং বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলকতার প্রতিফলন ঘটায়।
তিনি বলেন যে, রপ্তানির প্রবৃদ্ধির এসেছে বাণিজ্যির নতুন পথ এবং সরকারের সহায়তার ফলে। যা আগামী দিনের জন্য রপ্তানিকারকদের সাহস যোগান দেবে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনা ভারতের জন্য একটি কৌশলগত সুযোগ তৈরি করছে। বিশেষ করে টেক্সটাইল এবং পোশাক খাতের বাণিজ্যে। আসলে চীনের বাইরেও তার সোর্সিং বেসকে বৈচিত্র্যময় করার জন্য আমেরিকা সক্রিয় ভাবে চেষ্টা করছে। সেখানে ভারত একটি নির্ভরযোগ্য এবং পছন্দের অংশীদার হিসেবে আবির্ভুত হওয়ার জন্য ভালো অবস্থানে রয়েছে। তিনি পর্যবেক্ষণ করে বলেন। তবে সক্রিয় কূটনীতি এবং আরও অনুকূল ও স্থিতিশীল শুল্ক ব্যবস্থা নিশ্চিত করতে সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন হবে।
চলতি বছরের (২০২৫ সালের) মার্চ মাসে ভারতের টেক্সটাইল রপ্তানি মার্চ, ২০২৪-এর তুলনায় প্রায় ৫.৮১% কম ছিল। যেখানে একই সময়ে দেশের পোশাক রপ্তানি ৩.৯৭% বৃদ্ধি পেয়েছে। তবে এপ্রিল, ২০২৪ থেকে মার্চ, ২০২৫-এর মধ্যে ভারতীয় টেক্সটাইল রপ্তানি ২০২৩-২৪ অর্থবছর অর্থাৎ আগের বছরের তুলনায় ৩.৬১% বৃদ্ধি পেয়েছে। আর একই সময়ে ভারতের পোশাক রপ্তানি ১০.০৩% বৃদ্ধি পেয়েছে। CITI-এর বিশ্লেষণ অনুসারে, এই প্রবৃদ্ধি সামগ্রিক পণ্য রপ্তানির পারফর্ম্যান্সকে ছাড়িয়ে গেছে। যা একবছর আগের একই সময়ে মূলত স্থবির ছিল।




