buzywithinfoBuzy With Info
Everything About Business
Foreign Exchange reserves

১১ জুলাই শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩ বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে! গোল্ড রিজার্ভের অবস্থান কেমন? জানুন সম্পূর্ন বিষয় বিস্তারিত

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

শুক্রবার অর্থাৎ ১৮ জুলাই প্রকাশিত ভারতীয় রিজার্ভ ব্যাংকের তথ্য অনুসারে, ১১ জুলাই শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩.০৬ বিলিয়ন ডলার কমে ৬৯৬.৬৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। PTI জানিয়েছে, এটি টানা দ্বিতীয় সাপ্তাহিক পতন। আগের সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩.০৪৯ বিলিয়ন ডলার হ্রাসের পর পৌঁছে ছিল ৬৯৯.৭৩৬ বিলিয়ন ডলারে। বর্তমান স্তরটি এখনও ২০২৪ সালের সেপ্টেম্বরের শেষের দিকে রেকর্ড করা সর্বকালের সর্বোচ্চ ৭০৪.৮৮৫ বিলিয়ন ডলারের নীচে।

6 2

প্রতিবেদনের সপ্তাহে এই পতন মূলত বৈদেশিক মুদ্রার সম্পদের ২.৪৭৭ বিলিয়ন ডলার হ্রাসের কারণে হয়েছিল। যা ফরেন রিজার্ভের বৃহত্তম উপাদান। ডলারের পরিভাষায় প্রকাশ করলে, বৈদেশিক মুদ্রার সম্পদের মধ্যে ইউরো, পাউন্ড স্টার্লিং এবং জাপানি ইয়েনের মতো অ-মার্কিন মুদ্রার গতিবিধির প্রভাব অন্তর্ভুক্ত থাকে। আর এই সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫৮৮.৮১ বিলিয়ন ডলার, যা এক সপ্তাহ আগে ৫৯১.২৮৭ বিলিয়ন ডলার ছিল। ভারতের বহিরাগত ক্ষেত্রে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং আস্থা বজায় রাখতে এই রিজার্ভ পরিচালনায় ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে।
স্বচ্ছতা এবং নিয়মিত আপডেট প্রদানের জন্য, আরবিআই প্রতি শুক্রবার তার সাপ্তাহিক পরিসংখ্যানগত পরিপূরক প্রকাশ করে। যা দেশের বৈদেশিক মুদ্রার অবস্থান এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতা মোকাবেলার প্রস্তুতির একটি বিস্তৃত স্ন্যাপশট প্রদান করে। সেখান থেকে জানা যাচ্ছে যে গোল্ড রিজার্ভও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, ৪৯৮ মিলিয়ন ডলার কমে ৮৪.৩৪৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) সাথে স্পেশাল ড্রয়িং রিজার্ভ (SDR) ৬৬ মিলিয়ন ডলার কমে ১৮.৮০২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। IMF- এর কাছে ভারতের রিজার্ভ পজিশনও হ্রাস পেয়েছে, ২৪ মিলিয়ন ডলার কমে ৪.৭১১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading