buzywithinfoBuzy With Info
Everything About Business
gdp

দ্বিতীয় প্রান্তিকে ভারতের GDP সম্ভবত ৭.২% বৃদ্ধি পাবে; রিপোর্ট অনুযায়ী বৃদ্ধির চালিকাশক্তি কী?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ইন্ডিয়ান রেটিং অ্যান্ড রিসার্চ (ইন্ড-রা / Ind-Ra) পূর্বাভাস দিয়েছে যে ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ভারতের GDP ৭.২% বৃদ্ধি পাবে। যা মূলত শক্তিশালী বেসরকারি খরচ এবং একটি স্থিতিশীল পরিষেবা খাত দ্বারা পরিচালিত। ভারতীয় অর্থনীতি ২০২৪-২৫ সালের দ্বিতীয় প্রান্তিকের ৫.৬% প্রবৃদ্ধির রেকর্ড করার পর চলতি বছরের প্রথম (এপ্রিল-জুন) প্রান্তিকে ৭.৮% প্রবৃদ্ধি অর্জন করে। যা শেষ পাঁচবছরের মধ্যে সবচেয়ে দ্রুততম প্রবৃ্দ্ধি অর্জন। জাতীয় পরিসংখ্যান অফিস বা NSO (National Statistical Office)-এর ২৮ নভেম্বর ২০২৫-২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের জন্য আনুষ্ঠানিক GDP পরিসংখ্যান প্রকাশ করার কথা রয়েছে। 

July 18 New in article ads By Sir 1

ইন্ডি-রা-এর অর্থনীতিবিদ ও সহযোগী পরিচালক পারস জাসরাইয়ের বরাত দিয়ে PTI জানিয়েছে, স্থিতিস্থাপক পরিষেবা খাত এবং উৎপাদন খাতে অনুকূল ভিত্তি নেতৃত্বাধীন পণ্য রপ্তানি বৃদ্ধির ফলে চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে সরবরাহের দিক থেকে GDP প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, অর্থনীতি প্রত্যাশার চেয়েও ভালোভাবে বিশ্বব্যাপী প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করেছে। যার সমর্থনে শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদা রয়েছে। সাথে আরও উল্লেখ করা হয়েছে যে খুচরা মুদ্রাস্ফীতি সংস্থা এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI), উভয়ের প্রত্যাশার চেয়ে দ্রুত হ্রাস পেয়েছে। যা আবার প্রকৃত মজুরি এবং ভোগ (Consumption)-এ সহায়তা করেছে। 

তবে ইন্ড-রা (Ind-Ra) সতর্ক করার সাথে জানিয়েছে যে ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে নমিনাল GDP প্রবৃদ্ধি ৮%-এর নীচে নেমে যেতে পারে। আর তার সরকারি কর আদায়ের উপর প্রভাব ফেলতে পারে। সংস্থাটি নির্দিষ্ট করে বলে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং অস্থিরতা বৃদ্ধির সত্ত্বেও কম ইনপুট খরচ বৃদ্ধির গতিকে কিছুটা সহায়তা প্রদান করবে। যার ফলে প্রকৃত GDP প্রবৃদ্ধি আরও শক্তিশালী বলে মনে  হচ্ছে। এরপরেও নমিনাল GDP প্রবৃদ্ধির ক্রমাগত দুর্বলতা আর বেশি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াবে। কারণ এটি অর্থনৈতিক বছরের হিসাবকে আরও জটিল করে তুলতে পারে। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading