buzywithinfoBuzy With Info
Everything About Business
Ncaerfig

২০২৫ অর্থবছরের জন্য ভারতের প্রবৃদ্ধি ৭.৫০%- এর কাছাকাছি হতে পারে! সম্প্রতি কী বললেন NCAER- এর জেনারেল ডিরেক্টর?

ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লাইড ইকোনমিক রিসার্চ (National Council of Applied Economic Research) বা NCAER– এর জেনারেল ডিরেক্টর পুনম গুপ্তা জানিয়েছেন, হাই ফ্রিকোয়েন্সি সূচকগুলির গতিবেগ, স্বাভাবিক বর্ষা, অপেক্ষাকৃত সৌম্য বৈশ্বিক দৃষ্টিভঙ্গি এবং নির্বাচনীয় অনিশ্চয়তা সহ একাধিক ক্ষেত্র বিশ্লেষণ করার পর ২০২৫ অর্থবছরে ভারত এবং বৈশ্বিক প্রবৃদ্ধি ৭%- ৭.৫০%- এর কাছাকাছি পৌঁছাতে পারে। এছাড়া অর্থনৈতিক সমীক্ষা বলছে চলতি অর্থবছরে জন্য ভারতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬.৫% – ৭%– এর মধ্যে থাকবে। 

5

NCAER- এর মাসিক রিভিউ– এর অন্তর্গত জুলাই মাসের অর্থনৈতিক পর্যালোচনা ২৯জুলাই, ২০২৪ তারিখে প্রকাশ পেয়েছে। যেখানে স্পষ্ঠভাবে উল্লেখ করা রয়েছে যে, উৎপাদন, জুন মাসে স্বাভাবিক বর্ষা এবং ব্যাংক ঋণ বৃদ্ধি সহ নানা কারণগুলি ভারতীয় অর্থনীতির জন্য প্রত্যাশিত প্রবৃদ্ধিকে জুলাই মাসেও ধরে রেখেছে। এছাড়া জুন মাসের উৎপাদন ও পরিষেবা উভয়ের জন্য এবং পরিচালকদের সূচক বা PMI বৃদ্ধির সাথে দেশীয় অর্থনীতির গতিশীল হয়েছে। কমার্সিয়াল ব্যাংকগুলির মোট বকেয়া ঋণ বছরের ভিত্তিতে প্রায় ২১% বৃদ্ধি পেয়েছে। 

এছাড়াও জানা যাচ্ছে যে কৃষি ও সংশ্লিষ্ট কার্যক্রমের জন্য নেওয়া ব্যক্তিগত ঋণ এবং ক্রেডিট যথাক্রমে ২২%-২৯% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ১২জুালই ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বকালের সর্বোচ্চ ৬৬৬.৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এটি ইঙ্গিত দেয় যে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ২০২৪ অর্থবছরে ৭%-৭.৫০%- এর মধ্যেই থাকবে। 

New in article ads By Sir

NCAER রিপোর্ট বলছে ২০২৪-২৫ অর্থবছরে কেন্দ্রের রাজস্ব ঘাটতি ৩%- এ পৌঁছাবে। আর রাজস্ব ঘাটতি GDP ৪.৯%- এ পৌঁছাবে। যেখানে ২০২২-২৩ সালে রাজস্ব ঘাটতি GDP ৬.৪% থেকে কমিয়ে ২০২৩-২৪ অর্থবছরে ৫.৬%- এ নামিয়ে এনেছিল ভারতের অর্থনীতি। এবারেও সেই পথে চলেছে। 

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading