buzywithinfoBuzy With Info
Everything About Business
Market Capital

ভারতের বাজার মূলধন নামলো ১৪ মাসের মধ্যে সর্বনিম্নে; বর্তমানে দেশের বাজারের মূলধন কত রয়েছে? জানুন ব্লুমবার্গের মতামত

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের বাজার মূলধন ১৪ মাসেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো ৪ ট্রিলিয়ন ডলারের নীচে নেমে এসেছে। আর মূলধন কমেছে রুপির দাম এবং শেয়ার বাজারের পতনের কারণে। বিশ্বের পঞ্চম বৃহত্তম শেয়ার বাজারের দেশটিতে ২০২৫ সালে বিশ্বব্যাপী বাজার মূলধনের সবচেয়ে বেশি পতন রেকর্ড করা হয়েছে। যা ১৮.৩৩% হ্রাস পেয়েছে। ব্লুমবার্গের তথ্য অনুসারে, জিম্বাবুয়ে ১৮.৩% হ্রাসের সাথে তার পরে রয়েছে। যেখানে আইসল্যান্ড ১৮% হ্রাসের সাথে তৃতীয় স্থানে রয়েছে। এদিকে ভারতীয় রুপির মূল্য মার্কিন ডলারের বিপরীতে প্রায় ১.৫% হ্রাস পেয়েছে। যা ইন্দোনেশিয়ান রুপির পয়ে দ্বিতীয় সবচেয়ে খারাপ এশিয়ান মুদ্রা। 

10

ব্লুমবার্গের তথ্যানুসারে, ভারতের মোট বাজার মূলধন এখন ৩.৯৯ ট্রিলিয়ান ডলারে দাঁড়িয়েছে। যা ৪ ডিসেম্বর, ২০২৩ সালের পর সর্বনিম্ন এবং ডিসেম্বরের মাঝামাঝি সময়ের সর্বোচ্চ ৫.১৪ ট্রিলিয়ন ডলার থেকে কমেছে। বিপরীতে বিশ্বের বৃহত্তম বাজার মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার মূলধনের পরিমাণ এখনও পর্যন্ত ৩% বৃদ্ধি পেয়েছে। যেখানে চীন এবং জাপান, প্রতিটি দেশের বাজার মূলধন ২.২% করে বৃদ্ধি পেয়েছে। তবে ভারতের বাজারে তীব্র সংশোধনের সূত্রপাত হয়েছে। বছরের এই পর্যন্ত সেনসেক্স এবং নিফটিতে ২.৬% পতন হয়েছে। যার ফলে BSE মিডক্যাপ এবং স্মলক্যাপের মতো বৃহত্তর সূচকগুলির যথাক্রমে ১২% এবং ১৫%-এরও বেশি পতন হয়েছে।
বিদেশী বিনিয়োগকারীদের অব্যাহত আউটফ্লোয়ের ফলে মন্দা আরও তীব্র হয়েছে। ধীরগতির প্রবৃদ্ধি, দুর্বল আয় এবং উচ্চমূল্যায়ন নিয়ে উদ্বেগের কারণে এই বছর ১০ বিলিয়ন ডলারেরও বেশি ভারতীয় ইক্যুইটি থেকে বেরিয়ে গেছে। এছাড়াও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে সম্ভাব্য শুল্ক যুদ্ধকে ঘিরে আশঙ্কা সেন্টিমেন্টসকে (আবেগকে) আরও দুর্বল করে তুলতে পারে। সাম্প্রতিক বাজার সংশোধন ICICI প্রু AMC-এর CEO এস. নরেন এবং মূল্যায়ন বিশেষজ্ঞ অশ্বথ দামোদরনের মন্তব্যের পরেও ঘটেছে। নরেন IFA গ্যালাক্সি সম্মেলনে মিড এবং স্মল-ক্যাপ ফান্ডের SIP-এর বিরুদ্ধে বিনিয়োগকারীদের সতর্ক করেছিলেন। পাশাপাশি তিনি বাজারের অস্থিরতা এবং দীর্ঘ মেয়াদী কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। যা বাজারে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যপক বিতর্কের জন্ম দিয়েছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading