ইনস্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া বা IRDAI – এর চেয়ারম্যান দেবাশীষ পান্ডা মঙ্গলবার অর্থাৎ ২২ অক্টোবর, ২০২৪- এ বলেছেন, দেশে আরও বীমা কোম্পানির প্রয়োজন রয়েছে। কারণ বিদ্যমান বীমা সংস্থাগুলি ১.৪ বিলিয়ন জনসংখ্যার জন্য যথেষ্ঠ নয়। পাবলিক লিস্টিংয়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন যে নিয়ন্ত্রক কিছু বীমাকারীর সাথে যুক্ত হবে। জনসাধারণের কাছে পৌঁছানোর কাজে। কারণ এটি বিনিয়োগকারী এবং পলিসি হোল্ডারদের জন্য মূল্য বা value আনে। তাই IRDAI নিয়ন্ত্রক খাতে আরও মূলধন আনার চেষ্টা করছে।
পান্ডা আরও বলেন যে বীমা খাতে অভ্যন্তরীণ সম্পদ এবং সরাসরি বিদেশী বিনিয়োগ থেকে আরও বেশি মূলধনের প্রয়োজন রয়েছে। বীমা কোম্পানির সুবিধা যাতে জনসাধারণের কাছে সহজলভ্য হয়ে উঠতে পারে, তার জন্য ইন্স্যুরেন্স নিয়ন্ত্রক প্রবেশ পথের নিষেধাজ্ঞাগুলির অপসারণ করেছে। এখন, প্রাইভেট ইক্যুইটি প্লেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ভেঞ্চার ক্যাপিটালিস্ট ও পারিবারিক অফিসগুলি একটি বীমা কোম্পানির বিনিয়োগকারী হতে পারে এবং সহজেই প্রস্থান করতে পারে। নিয়ন্ত্রক বীমা কোম্পানিগুলি থেকে প্রাপ্ত সুবিধার সহজলভ্যতার জন্য আবেদন দ্রুত অনুমোদন সম্পন্ন করার উপর ফোকাস করছে।
তিনি বলেছিলেন যে ইতিমধ্যেই নতুন কোম্পানি বীমা খাতে প্রবেশ করেছে এবং তালিকায় আরও কয়েকজন রয়েছে। জাপান, ইউরোপ এবং আমেরিকায় অনুষ্ঠিত সাম্প্রতিক রোডশোর সময়, নিয়ন্ত্রক অনেক বৈশ্বিক বীমা কোম্পানি এবং বিনিয়োগকারীদের অভ্যন্তরীণ বীমা বাজারে প্রবেশের জন্য গভীর আগ্রহ দেখেছে বলেও জানা যাচ্ছে। অন্যদিকে তালিকাভুক্তির বিষয়ে পান্ডা বলেছিলেন যে বিপুল সংখ্যক বীমা কোম্পানির সর্বজনীন হওয়ার জন্য প্রচেষ্টা করা উচিত। আর সেটাও একটা নির্দিষ্ট সময় পর।





