buzywithinfoBuzy With Info
Everything About Business
Kolkata Metro

সময়ে বদল, ট্রেনের সংখ্যা বৃদ্ধি! থাকবে না টিকিট কাউন্টার, অগাস্টে নতুন রুপে কলকাতা মেট্রো

নতুন পাইলট প্রজেক্ট চালু করতে প্রস্তুত কলকাতা মেট্রো। 1 অগাস্ট, 2024 থেকে পার্পল এবং অরেঞ্জ লাইনে “নো বুকিং কাউন্টার স্টেশন” চালু করতে চলেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ৷ এছাড়াও পরিষেবার সংখ্যা ও পরিষেবার সময় দুটোই বাড়তে চলেছে অরেঞ্জ লাইনে কবি সুভাষ ও হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনের মধ্যে। আগামী 5 অগাস্ট সোমবার থেকে এই উদ্যোগ চালু হওয়ার কথা ঘোষণা করেছেন মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র৷ অপেক্ষাকৃত কম যাত্রী ট্র্যাফিক সহ স্টেশনগুলির ক্রিয়াকলাপকে সুগম করতেই এই পদক্ষেপ বলে খবর। 

9

প্রথমত, পাইলট প্রজেক্টটি প্রাথমিকভাবে তিনটি স্টেশন কভার করবে। এর মধ্যে রয়েছে পার্পল লাইনে তারাতলা, সখেরবাজার এবং অরেঞ্জ লাইনে কবি সুকান্ত। তারাতলা স্টেশনে দৈনিক যাত্রী সংখ্যা মাত্র 70 জন। সেই জায়গায় দাঁড়িয়ে, কবি সুকান্ত মেট্রো স্টেশন প্রতিদিন যাত্রী সংখ্যা প্রায় 220 জন। সখেরবাজার স্টেশনে দৈনিক প্রায় 55 জন যাত্রী চলাচল করেন। তাই এই স্টেশনগুলিকে “নো বুকিং কাউন্টার স্টেশন” হিসাবে মনোনীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 1 অগাস্ট, 2024 থেকে এই স্টেশনগুলিতে টোকেন, নতুন স্মার্ট কার্ড বা বিদ্যমান স্মার্ট কার্ড রিচার্জ করার জন্য আর বুকিং কাউন্টার থাকবে না। পরিবর্তে, এই পরিষেবাগুলির জন্য স্বয়ংক্রিয় স্মার্ট কার্ড রিচার্জ মেশিন (ASCRM) ব্যবহার করতে হবে যাত্রীদের। তিনটি স্টেশনের প্রতিটিতে দুটি ASCRM মেশিন থাকবে। ইতিমধ্যেই মেশিনগুলি ইনস্টল করা হয়ে গিয়েছে। টোকেন, স্মার্ট কার্ড এবং QR কোড-ভিত্তিক টিকিট কেনার সুবিধা মেলার পাশাপাশি এই মেশিনগুলি থেকে অতিরিক্ত সুবিধার জন্য UPI পেমেন্ট বিকল্পগুলিও থাকবে। 

New in article ads By Sir

আরোও জানা গিয়েছে, আগামী সোমবার থেকে 37  টি আপ ও 37 টি ডাউন মিলিয়ে 74টি মেট্রো চলবে অরেঞ্জ লাইনের কবি সুভাষ ও হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনের মধ্যে। 20 মিনিট অন্তর মিলবে পরিষেবা। পরীক্ষামূলকভাবে সোমবার থেকে শুক্রবার বাড়তি মেট্রো চালানো হবে। অরেঞ্জ লাইনে 74টি পরিষেবা শুরু হবে 5 অগাস্ট সকাল 8 টা থেকে।

BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading