Article By – সুনন্দা সেন

ভারতে আবারও বাড়ল কমার্শিয়াল LPG সিলিন্ডারের দাম। রাষ্ট্রায়ত্ত তেল সংখ্যা IOC (Indian Oil Corporation) ১ জুন, ২০২৬ অর্থাৎ আজ থেকে ১৯ কেজি কমার্শিয়াল LPG সিলিন্ডারের দাম রাজ্যভেদে ৪২ টাকা থেকে ৫৩.৫০ টাকা পর্যন্ত বাড়িয়েছে। আর বিভিন্ন রাজ্যে সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে–
| রাজ্যের নাম | বাড়তি দাম | সিলিন্ডারের মূল্য |
| দিল্লি | ৪২ টাকা | ৩,১১৩.৫০ টাকা |
| কলকাতা | ৫৩.৫০ টাকা | ৩,২৫৫.৫০ টাকা |
| মুম্বাই | ৪৩.৫০ টাকা | ৩,১৬৭.৫০ টাকা |
| চেন্নাই | ৪৬ টাকা | ৩,২8৩ টাকা |
এই মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে হোটেল, রেস্তোরা, ক্যাটারিং সার্ভিস, মিষ্টির দোকান এবং অন্যান্য ছোট-বড় ব্যবসার ওপর; যারা মূল ১৯ কেজি কমার্শিয়াল LPG সিলিন্ডার ব্যবহার করে। আর এই কারণে ব্যবসায়ীরা আশঙ্কা করছেন যে, দাম বাড়ার ফলে খাবারের দামও ধীরে ধীরে বাড়তে পারে। তবে সাধারণ পরিবারের জন্য আপাতত স্বস্তির খবর। ১৪.২ কেজির কুকিং LPG সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক স্তরে ফুয়েল প্রাইস বৃদ্ধি এবং LPG সরবরাহ নিরাপদ রাখতে ভারতের অতিরিক্ত মজুদ তৈরি পরিকল্পনার ফলে খরচ বাড়ছে, যা দামে প্রভাব ফেলছে।
উল্লেখযোগ্য বিষয় হল, মে মাসেই ১৯ কেজির কমার্শিয়াল LPG সিলিন্ডারের দামে রেকর্ড বৃদ্ধি হওয়ার পর দাম প্রায় ৯৯৩ টাকায় দাঁড়ায়। তার এক মাসের মধ্যেই ফের নতুন দামবৃদ্ধি ব্যবসায়ী মহলে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। যা দেখে বাজার বিশ্লেষকরা বলছেন, জ্বালানি বাজারে বা ফুয়েল মার্কেটে অস্থিরতা যদি অব্যাহত থাকে, তাহলে আগামী মাসগুলিতেও কমার্শিয়াল LPG-এর দামে ওঠানামা দেখা যেতে পারে। ফলে রেস্তোরাঁ, খাবারের দোকান এবং ছোট ব্যবসাগুলির পরিচালন ব্যয় আরও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।




