buzywithinfoBuzy With Info
Everything About Business
Export

ভারত থেকে পাঠানো আমের প্রত্যাখান মার্কিন যুক্তরাষ্ট্রে; রপ্তানিকারকদের মোটা অঙ্কের ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

রপ্তানির ক্ষেত্রে বড়সড় ক্ষতির সম্মুখীন ভারত। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র (US)-এর তরফ থেকে ভারত থেকে রপ্তানিকৃত আম অস্বীকার করা হয়েছে বলে জানা যাচ্ছে। যার ফলে রপ্তানিকারকদের মোটা অঙ্কের লোকসানের সম্মুখীন হতে হচ্ছে। একটি সংবাদ সংস্থার সূত্রের খবর, মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা ভারত থেকে পাঠানো কমপক্ষে ১৩টি শিপমেন্ট বাতিল করা হয়েছে, যা বিমানের মাধ্যমে পাঠানো হয়েছিল। অবশ্য ১৫টি শিপমেন্টে কত পরিমাণ আম রপ্তানি করা হয়েছিল সেই বিষয় স্পষ্ঠভাবে এখনও কিছু জানা যায়নি। আর এই প্রত্যাখান লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকে এবং আটালান্ট সহ বিভিন্ন বন্দর থেকে পাঠানো হয়েছে। 

9

এর আগে পর্যন্ত ভারতের আমের জন্য US-এর মার্কেট ছিল সবচেয়ে বড়। আম পাচনশীল, তাই সাধারণ ভারত থেকে বিমানের মাধ্যমেই আম রপ্তানি করা হয়। যার ফলে তার মূল্য খরচের কারণে অনেকটা বেড়ে যায়। ঠিক এই কারণে বিমানের মাধ্যমে আমেরিকার বিভিন্ন বিমান বন্দর রপ্তানি করা আম প্রত্যাখান করেছে। এমন অবস্থায় বড় লোকসানের সম্মুখীন দেশীয় আম রপ্তানিকারকরা। কারণ তাদের কাছে রয়েছে; একটি আমেরিকাতে আম নষ্ট করে দেওয়া অথবা সেটিকে পুনরায় বিমানের মাধ্যমে ভারতে ফিরিয়ে আনা। তবে ফিরিয়ে আনার প্রক্রিয়া ব্যয় বহুল হওয়ার সাথে ফলের নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। 
তাই ভারতীয় রপ্তানিকারকরা এটির পচনশীল প্রকৃতি এবং ফিরিয়ে নিয়ে আসার উচ্চ খরচের উপর লক্ষ্য রেখে আম নষ্ট করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষজ্ঞ মহলের একাংশের মতে, মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের আম রপ্তানির ক্ষেত্রে অন্যতম গন্তব্য, তাই আম প্রত্যাখানের পর ফল নষ্ট হয়ে যাওয়া এবং রপ্তানির সঙ্গে জড়িত থাকা খরচের বিষয়ে বিবেচনা করে ব্যবসায়ীরা প্রায় ৫,০০,০০০ মার্কিন ডলারের বিপুল ক্ষতির আশঙ্কা করছেন। একটি সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এই আমের প্রতি বাধ্যতামূলক স্বাস্থ্য সংক্রান্ত নথিপত্রেই অসঙ্গতি খুঁজে পেয়েছেন। তাই এই প্রত্যাখান করেছে বলেও জানা যাচ্ছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading