buzywithinfoBuzy With Info
Everything About Business
Meta

মেটা ভারত দ্বারা আরোপিত ২১৩ কোটি টাকার জরিমানার আদেশের বিরুদ্ধে আপিল করতে চায়! কেনো জরিমানা আরোপ করা হয়েছে? আপনারাও জানুন বিস্তারিত

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

হোয়াটসঅ্যাপের মূল সংস্থা ‘মেটা (Meta)’, তার ম্যাসেজিং অ্যাপের ২০২১ সালের গোপনীয়তা নীতি বা প্রাইভেসি পলিসি আপডেটের সাথে সম্পর্কিত অনুচিত ব্যবসায়িক অনুশীলনের জন্য ভারতের প্রতিযোগী কমিশন বা CCI দ্বারা আরোপিত ২১৩.১৪ কোটি টাকা জরিমানাকে চ্যালেঞ্জ করার পরিকল্পনা করেছে। CCI হোয়াটসঅ্যাপের প্রতিযোগীতা বিরোধী আচরণ বন্ধ করতে এবং একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই বিষয়ক প্রতিকার বাস্তবায়নের জন্য কোম্পানিকে নির্দেশিকা জারি করার সাথে জরিমানা আরোপ করেছে। 

10

CCI দেখেছে যে ২০২১ সালে হোয়াটসঅ্যাপের গোপনীয়তা নীতির আপডেটে বিজ্ঞাপনের উদ্দেশ্যে অন্যান্য মেটা-মালিকানাধীন অ্যাপ্লিকেশনগুলির সাথে ডেটা ভাগ করে নিতে হয়। যা প্রতিযোগিতা পর্যবেক্ষণকারী সংস্থা হোয়াটসঅ্যাপকে পাঁচ বছরের জন্য এই ধরনের ডেটা ভাগ করে নেওয়া থেকে নিষেধ করেছে এবং মেটাকে এই বিষয়ক সমস্যাগুলি মোকাবিলা করার জন্য উপযুক্ত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে। যে কারণে হোয়াটসঅ্যাপ তার প্রত্যেকটি ডেটা টাইপকে নির্দিষ্ট উদ্দেশ্যের সাথে লিংক করার কাজ করছে বলে জানা যাচ্ছে। 
অন্যদিকে মেটা গ্রুপের এক মুখপাত্র বলেছেন যে কোম্পানিCCI-এর রিপোর্টের সাথে সহমত নয় এবং তারা এই জরিমানার শাস্তির বিরুদ্ধে আপিল করতে চায়। ২০২১ আপডেটের পক্ষে মুখপাত্র ব্যাখ্যা করেছেন যে এটি ব্যবহারকারীদের ব্যক্তিগত বার্তাগুলির গোপনীয়তা পরিবর্তন করে না এবং আপডেট তাদের ঐচ্ছিক ছিল। সাথে জানিয়েছেন যারা এই পলিসি গ্রহণ করেননি তাদের বা সেই সকল হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ডিলিট করা হয়নি বা তাদের পরিষেবা ক্ষতির সম্মুখীন হয়নি।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading