গুগল এবং অ্যালফাবেট CEO Sundar Pichai বিশ্ব মাঝে একজন বিশিষ্ঠ ভারতীয়। তিনি বর্তমানে হয়ে উঠেছেন বিশ্বের সবচেয়ে বেশি উপার্জনকারী চিফ এক্সিকিউটিভ অফিসার(CEO)- এর মধ্যে একজন। গতকাল পিচাই ৫২তম জন্মদিন উদযাপন করেছেন। তারপরেই সামনে এসেছে তার মোট সম্পত্তির পরিসংখ্যান। বর্তমানে কেবল ভারতীয় নয় বিশ্বের বহু নতুন প্রজন্মের কাছে ভারতীয় এই CEO অনুপ্রেরণা হয়ে উঠেছেন। পিচাইয়ের সাফল্যের কাহীনি অনেকেই জানেন। তবে আজকে আমরা তাঁর সাফল্যের পেছনের কাহিনীর সাথে উপার্জন সংক্রান্ত বেশ কিছু অজানা তথ্য।
২০০৪ সালের এপ্রিলে প্রথম Sundar Pichai গুগলপ্লেক্সে ইন্টারভিউ দেন। আর প্রথমদিকে তিনি কোম্পানির Toolbar- এর প্রোডাক্ট ম্যানেজমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসাবে কাজ করতেন। এছাড়া ক্রোম তৈরীর পেছনে পিচাইয়ের অন্যতম ভূমিকাও রয়েছে। যা বর্তমানে অন্যতম সার্চ ইঞ্জিন হিসাবে বিশ্বে খ্যাত। শুধু এই টুকু নয় গুগল ম্যাপস, কমার্স অ্যান্ড অ্যাডভার্টাইজং, প্লাস, সার্চ ছাড়াও কোম্পানির পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ২০১৫ সালের আগষ্ট মাসে গুগলের এবং ২০১৯ সালে অ্যালফাবেটের CEO হিসাবে নিযুক্ত হন ভারতের গর্ব সুন্দর পিচাই।
সরকারি প্রকল্পের কোর্স
২০২৩ সালের রেগুলেটরি ফাইলিংয়ে বলা রয়েছে যে, সুন্দর পিচাই মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ বেতনভোগী CEO- এর মধ্যে একজন। কারণ ২০২২ সালে পিচাইয়ের আয় ছিল ২২৬ মিলিয়ন মার্কিন ডলার।

তারপরে ২০২৪ সালের ফেব্রুয়ারি অব্দি তিনি ২.৪ মিলিয়ন অ্যালফাবেটের শেযারের মালিক ছিল। যার থেকে তিনি ১৮০০০০ শেয়ার বিক্রি করে দিয়েছেন। বর্তমানে সুন্দর পিচাইয়ের মোট সম্পদে পরিমাণ আনুমানিক ১.৩ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি।
Article By – সুনন্দা সেন




