Article By – সুনন্দা সেন

ম্যাভেনার্ক অ্যাডভাইজার্স কর্তৃক দ্বারা প্রকাশিত একটি নতুন প্রতিবেদন অনুসারে, নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি বা NBFC-গুলি ভারতের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির থেকে বেশি হারে বৃদ্ধি পাচ্ছে। আর আশা করা হচ্ছে এটি আরও দ্রুতগতিতে বৃদ্ধির প্রক্রিয়া অব্যাহত রাখবে। প্রতিবেদনে তুলে ধরা হয়েছে যে গত দুই দশক ধরে ভারতের আর্থিক ব্যবস্থায় NBFC-গুলি কীভাবে ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং এখন তারা খুচরা ও গ্রামীণ ক্ষেত্রে কোন অবস্থানে সুপ্রতিষ্ঠিত রয়েছে।
প্রতিবেদন অনুসারে, NBFC কর্তৃক প্রদত্ত মোট ঋণের ৪৮% রিটেইল বা খুচরা খাতে, যা ব্যাংকগুলির শেয়ারের তুলনায় অনেক বেশি। এছাড়া ভারতের আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে NBFC-গুলিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানা যাচ্ছে। এই প্রতিষ্ঠানগুলি গ্রামীণ এবং আধা-শহুরে এলাকার সেইসব ব্যক্তিদের সেবা বা সুবিধা প্রদান করে, যারা ব্যাংকিং সুবিধার বাইরে থাকে। যাদের অতীতে ঋণ নেওয়ার রেকর্ড নেই তাদের ঋণ প্রদান করে। যা তাদের দেশের আর্থিক বাস্তুতন্ত্রের বৃহৎ অংশ করে তোলার পাশে সরকারের আর্থিক অন্তর্ভুক্তির বৃহত্তম লক্ষ্যগুলিকে সমর্থন করে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, NBFC-গুলি বছরের পর বছর ধরে দৃঢ় স্থিতিস্থাপকতা দেখিয়েছে। তাদের ব্যবস্থাপনার অধীনে সম্পদ বা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট (AUM) উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তা ২০০০ সালের দিকে ২ ট্রিলিয়ন টাকারও কম থেকে ২০২৪-২৫ অর্থবছরের শেষ নাগাদ ৪৩ ট্রিলিয়ন টাকায় পৌঁছেছে। এগুলির ২০১৯ অর্থবছর থেকে ২০২৪ অর্থবছর পর্যন্ত ঋণ বৃদ্ধি ১২% চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পেয়েছে বলে অনুমান করা হচ্ছে। প্রতিবেদনে আশা করা হচ্ছে যে এই প্রবণতা ২০২৫-২৬ অর্থাৎ চলতি অর্থবছরেও অব্যাহত থাকবে।




