Article By – সুনন্দা সেন

অর্ডার করার কিছু সময়ের মধ্যেই ডেলিভারি হয়ে যাওয়ার পরিষেবাটিকে বিশেষভাবে পছন্দ করছেন গ্রাহকরা। তাই দ্রুত বৃদ্ধি পাচ্ছে কুইক কমার্স সেগমেন্ট। বাড়তে থাকা চাহিদার উপর লক্ষ্য রেখে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে বিভিন্ন সংস্থা। ই-কমার্স সেগমেন্টের পরিষেবা আরও উন্নত করে তোলার লক্ষ্যে বিশেষ পদক্ষেপ গ্রহণ করল নাইকা। বিশেষজ্ঞদের দাবি, আগামীতে দেশে এই সেগমেন্টের ব্যবসাটির উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। তাই কোম্পানিটি আগামীতে এই সেগমেন্টের ব্যবসাকে আরও প্রসারিত করে তোলার পরিকল্পনা গ্রহণ করছে।
বিউটি ই-রিটেলার নাইকার পেরেন্ট সংস্থা FSN E-Commerce Ltd, তার র্যাপিড ডেলিভারি পরিষেবার আরও একাধিক মেট্রো শহরে প্রসার করার পরিকল্পনা করছে। ভোক্তাদের মধ্যে বাড়তে থাকা গ্রহণযোগ্যতার উপর লক্ষ্য রেখেই অবশ্য নেওয়া হয়েছে সিদ্ধান্ত। আর কোম্পনিটির প্রোডাক্টের আসা অর্ডারের একটি বড় অংশ Nykaa Now –এর মাধ্যমে আসতে দেখা গিয়েছে। কোম্পানিটি অর্ডার দেওয়ার ৬০ মিনিটের মধ্যে পণ্যের ডেলিভারি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
শুক্রবার(৩১মে,২০২৫) কোম্পানির ২০২৪-২৫ আর্থিক বছরে চতুর্থ ত্রৈমাসিকের আয়ের পরিসংখ্যান প্রকাশ করার সময় Nykaa –এর বিউটি বিসনেসের এক্সিকিউটিভ ডিরেক্টর এবংচিফ এক্সিকিউটিভ অফিসার Anchit Nayar জানিয়েছেন, “আগামী মাসগুলিতে কোম্পানিটির এই পরিষেবাকে আরও বেশ কয়েকটি মেট্রো শহরে প্রসারিত করার পরিকল্পনা রয়েছে।” দেশের মধ্যে বিউটি ও পার্সোনাল কেয়ার প্রোডাক্টস প্রস্তুতকারী সংস্থা হিসাবে ইতিমধ্যেই বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে নাইকা। বাজারে কোম্পানিটির পণ্যের উচ্চ চাহিদা রয়েছে। এবার তাই এই পরিষেবাটিকে প্রসারিত করার মাধ্যমে গ্রাহকদের কাছে আরও দ্রুত পণ্য পৌঁছে দিতে চাইছে সংস্থাটি।




