buzywithinfoBuzy With Info
Everything About Business
FIG 10

পেঁয়াজের দামে ব্যাপক বৃদ্ধি! আলুর বাজারও আগুন, হটাৎ কেন বাড়ছে দাম?

পেঁয়াজের দর যেন দিন দিন চড়চড়িয়ে বাড়ছে! পেঁয়াজ কিনতে গিয়ে হাতে ছ্যাকা লাগার জোগাড় মধ্যবিত্তের। এমনিতেই প্রচন্ড গরম। এর মধ্যে সবুজ শাকসবজির দাম রীতিমতো আকাশ ছোঁয়া। দিল্লির বাজারে গত এক সপ্তাহে Onion price বেড়েছে 50 শতাংশ। এদিকে কলকাতায় Onion-এর পাশাপাশি Potato-র দামও বাড়ছে পাল্লা দিয়ে। তাতেই কপালে চিন্তার ভাঁজ আমজনতার। 

4

এক সপ্তাহের মধ্যে দিল্লির বাজারে পেঁয়াজের দাম 50 শতাংশ বৃদ্ধি পেয়েছে। বাদ যায়নি কলকাতাও। গত রবিবার অর্থাৎ 2 জুন পাইকারি বাজারে পেঁয়াজের দাম ছিল, প্রতি কেজি 25 থেকে 30 টাকা। গত 9 জুন একই বাজারে Onion price কেজি প্রতি 35 থেকে 40 টাকায় গিয়ে ঠেকে। আজ অর্থাৎ 11 জুন ভালো পেঁয়াজের দাম কেজি প্রতি 50 টাকায় বিকোচ্ছে।

প্রচন্ড গরমে শাক সবজির দাম বেশি হওয়ার কারণে আলু কিনতেই বেশি সচ্ছন্দ বোধ করছেন অনেকেই। কিন্তু প্রতি কেজি আলুর দাম এখন 30 থেকে 45 টাকা। শাকসবজি তো দূরের কথা, আলু কিনতে গিয়েও পকেটে টান পড়ছে মানুষের। কিন্তু কেন বাড়ছে পেঁয়াজের দাম? আগামী সোমবার রয়েছে ইসলাম ধর্মাবলম্বীদের পরব ঈদুল আজহা। এই উৎসবে সারাদেশে পেঁয়াজের চাহিদা বৃদ্ধি পায়। 

Onion price

আর ব্যবসায়ীরাও সুযোগ বুঝে পেঁয়াজ আগাম মজুদ করতে শুরু করেন। গত সোমবার দেশের বৃহত্তম পেঁয়াজের বাজার নাসিকের লাসালগাঁও মান্ডিতে পেঁয়াজের গড় পাইকারি দাম ছিল প্রতি কেজি ছিল 26 টাকা। 25 মে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে 17 টাকাতে। সর্বোচ্চ মানের পেঁয়াজের দাম 30 টাকা কেজি। এই পেঁয়াজ দিল্লিতে গিয়ে পৌঁছালে তার দাম আবার 5 থেকে 7 টাকা প্রতি কেজিতে বৃদ্ধি পায়। 

গত মরশুমে পেঁয়াজ চাষ ক্ষতিগ্রস্থ হয়েছে। তাই চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য বিঘ্নিত হয়েছে। জুন মাস থেকে বাজারে আসা পেঁয়াজ সরাসরি ক্ষেত থেকে আসে না, কৃষক ও ব্যবসায়ীদের মজুত করা পেঁয়াজ বাজারে আসে। এদিকে দাম বৃদ্ধির আশায় কৃষকরা এই সময়ে তাদের মজুত করা পেঁয়াজ বিক্রি করতে কিছুটা বিলম্ব করছেন।

সরকারি প্রকল্পের কোর্স

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading