রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার দ্বারা প্রকাশিত তথ্যানুযায়ী, দেশের নতুন কর্মসংস্থানের হার ২০২২-২৩ সালের ৩.২% থেকে বেড়ে ২০২৩-২৪ অর্থবছড়ে ৬%- এ পৌঁছেছে। আর অস্থায়ী কর্মসংস্থান ২০২২-২৩ সালের ৫৯.৬৭ কোটি থেকে বেড়ে ২০২৩-২৪ অর্থবছরে ৪.৬৭ বেড়ে মোট ৬৪.৩৩ কোটি হয়েছে। যা ২০২১-২২ সালে ৫৬.৫৬ কোটি ছিল।
জানা যায় যে, SBI- এর ডাটাবেস ভারতবর্ষের অর্থনৈতিক অন্তর্গত ২৭টি সেক্টরকে কভার করে। যার মধ্যে রয়েছে agriculture, manufacturing and services সহ অন্যান্য সমস্ত উল্লেখযোগ্য সেক্টর। এছাড়া SBI উল্লেখ্য পরিসংখ্যান ও কর্মসূচী বাস্তবায়ন মন্ত্রক (MOSPI) দ্বারা প্রকাশিত পর্যায়ক্রমিক শ্রম সমীক্ষার (PLPS) সর্বশেষ ত্রৈমাসিক বুলেটিন অনুসারে, ২০২৪ সালের মে মাসে দেশের শহরাঞ্চলের বেকারত্বের হার তার আগের বছরের ৬.৮% থেকে কমে ৬.৭%- এ দাঁড়িয়েছে।
এছাড়া জানা যাচ্ছে যে, ১৫ বছর বা তার বেশি বয়স ব্যক্তিদের জন্য কর্মসংস্থানের অনুপাত (WPR)- এর বৃদ্ধির প্রবণতা ২০২৩- এর জানুয়ারি-মার্চের ৪৫.২% থেকে বৃদ্ধি পেয়ে ২০২৪ সালের একই সালে ৪৬.৯%- এ পৌঁছেছে। আর Women বেকারত্বের হার ২০২৩ সালের জানুয়ারি-মার্চের ৯.২% থেকে ২০২৪ সালের জানুয়ারি – মার্চ মাসে ৮.৫%- এ নেমে এসেছে। অর্থাৎ দেশের Women-দের জন্যেই কর্মসংস্থানে সুযোগ বৃদ্ধি পাচ্ছে।
Article By – সুনন্দা সেন






