Article By – সুনন্দা সেন

কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল ১৭ সেপ্টেম্বর জানিয়েছেন যে ২০২৪ সালের একই সময়ের তুলনায় চলতি বছরের বাকি সময়ের মধ্যে বার্ষিক রপ্তানি প্রায় ৬% বৃদ্ধি পাবে। চ্যালেঞ্জ সত্ত্বেও বিশ্ববাণিজ্যে দেশের শক্তিশালী পারফর্ম্যান্সের কথা তুলে ধরেন তিনি। আর বলেন, বেশ কয়েকটি দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বা FTA নিয়ে আলোচনা এগোচ্ছে। যার দরুন আশা করাই যায় যে ইতিবাচকভাবে বছরটি শেষ হবে। এমনকি রপ্তানিও বৃদ্ধি পাবে। কারণ বিশ্বব্যাপী নানান দেশ ভারতের সাথে সম্পর্ক সূ-দৃঢ় করার সাথে সু-নিশ্চিত করতে চায়। আর এটি দেখায় যে ভারত ব্যবসার জন্য বৈশ্বিকভাবে পছন্দের জায়গা।
গোয়েল জানান যে ভারতের অভ্যন্তরীণ গতি এবং বহিরাগত সম্পৃক্ততা তাকে শক্তিশালী করেছে। এমনকি আর্থিক দিক থেকে দেশটির অর্থনীতি ৪ ট্রিলিয়ন ডলার থেকে ৩০ ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হবে। এছাড়া ভারতের সর্বশেষ বেকারত্বের হার হ্রাস পেয়ে ৫.১%-এ দাঁড়িয়েছে। সাথে বলেন যে ভারতে অনেক সুযোগ রয়েছে। বেকারত্বের বদলে আবার লারসেন অ্যান্ড টুব্রোর দাবি যে পর্যাপ্ত কর্মী পাওয়া যাচ্ছে না, তাই সময়মতো প্রকল্পগুলি সম্পন্ন হচ্ছে না। অন্যদিকে বেশকিছু দেশ ভারতের সাথে সক্রিয়ভাবে FTA অনুসরণ করছে।
সম্প্রতি ভারত EU-এর সাথে আলোচনা সম্পন্ন করেছে, তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং EU প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন বছরের শেষ নাগাদ আলোচনা সম্পূর্ণরুপে শেষ করার নির্দেশ দিয়েছেন। সেই লক্ষ্যেই কাজ এগিয়েও চলেছে। জানা যাচ্ছে যে EU কৃষি এবং বানিজ্য বিষয়ে ভারতীয় দুই কমিশনের সাথে আলোচনা দ্রুত এগিয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাত বা UAE-এর সাথে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে, যা বিশ্বের দ্রুততম বাণিজ্য চুক্তি। ভারত টেক্সটাইল, সামুদ্রিক, চামড়া এবং ওষুধ শিল্প এমন বিশেষ ক্ষেত্র যেখানে বাণিজ্য সম্প্রসারণ এবং বৈচিত্র্য আনতে চাইত, আর এখন সেই সমস্ত ক্ষেত্রের জন্যেই UAE-এর সাথে অংশীদারিত্ব করেছে।




