buzywithinfoBuzy With Info
Everything About Business
LIC

আগামী মাসেই LIC-এর স্টেক বিক্রির প্রস্তাব! বিমা কর্পোরেশনের শেয়ার বিক্রির প্রস্তুতিতে ভারত

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা LIC-এর বড় স্টেক সেলের প্রস্তুতি শুরু করেছে কেন্দ্র সরকার। রিপোর্ট অনুযায়ী, আগামী জুনের শেষ বা জুলাইয়ের শুরুতেই সরকার LIC-এর প্রায় ২% শেয়ার বিক্রি করতে পারে। এই ডিল থেকে প্রায় ১০,০০০ কোটি টাকা বা ১ বিলিয়ন ডলার তোলার লক্ষ্য রাখা হয়েছে। সূত্রের খবর, এই শেয়ার মূলত বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে অফার করা হবে। আর পুরো প্রক্রিয়া পরিচালনার জন্য গোল্ডম্যান সাচস, BNPP এনভারওমেন্ট, মতিলাল ওসয়াল এবং IIFL ক্যাপিটালের মতো সংস্থাকে যুক্ত করা হয়েছে। 

July 18 New in article ads By Sir

উল্লেখযোগ্য ২০২২ সালে বাজারে আসা LIC-এর IPO ভারতের ইতিহাসে সবচেয়ে বড় IPO-গুলির মধ্যে একটি ছিল। সেই সময় সরকার ৩.৫% শেয়ার বিক্রি করে প্রায় ২১,০০০ কোটি টাকা সংগ্রহ করেছিল। কাট-টু বর্তমানে সরকারের হাতে বর্তমানে এখনও প্রায় ৯৬.৫% শেয়ার রয়েছে। বাজার নিয়ন্ত্রক সেবি (SEBI)-এর নিয়ম অনুযায়ী ২০৩২ সালের মধ্যে LIC-কে কমপক্ষে ২৫% পাবলিক শেয়ার হোল্ডিং নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যেই ধাপে ধাপে শেয়ার বিক্রির পথে হাঁটছে সরকার। 

এই খবর প্রকাশ্যে আসতেই শেয়ার বাজারে চাপের মুখে পড়ে LIC-এর শেয়ার। আজ প্রায় ৪% পর্যন্ত পতন দেখা যায়। বিনিয়োগকারীদের একাংশের আশঙ্কা, এত বড় স্টেক সেলের কারণে স্বল্পমেয়াদে শেয়ারের দামে চাপ তৈরি হতে পারে। তবে অন্যদিকে, LIC-এর সাম্প্রতিক আর্থিক ফলাফল যথেষ্ট শক্তিশালী। সংস্থার মার্চ ত্রৈমাসিকের মুনাফা প্রায় ২৩% বেড়েছে। গ্রুপ বিজনেস, নতুন পলিসি বিক্রি এবং প্রিমিয়াম আয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে বলে জানা গেছে। বিশেষজ্ঞদের মতে, সরকারের স্টেক সেল পরিকল্পনা একদিকে বাজারে বড় মূলধন আনতে পারে, অন্যদিকে LIC-র পাবলিক অংশীদারিত্বও বাড়াবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading