জুন, ২০২৪ এর শুরুর দিকে RBI- এর মুদ্রানীতি কমিটির ৩ দিনের বৈঠক বসেছিল। যার পর প্রকাশ্যে আসে দেশের আর্থিক বৃদ্ধির সম্ভাবনা হারের তালিকা। যা আর্থিক বিশ্লেষকদের মধ্যে সন্তোষজনক বলে মনে হয়েছিল। তবে গতকাল অর্থাৎ ২৫জুন, ২০২৪ এক অনুষ্ঠানে ভাষন দেওয়ার সময় RBI গভর্নর ভারতীয় অর্থনীতি আগামী দিনে কী কী চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে সেই বিষয়গুলি তুলে ধরেছেন। পাশাপাশি সতর্ক বার্তাও জারি করেছেন।
বর্তমানে বাজারে সবজির অগ্নিমূল্য থেকে লাফিয়ে বাড়তে থাকা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দেখে মুদ্রাস্থীতি নিয়ে সতর্ক করেছেন RBI গভর্নর শক্তিকান্ত দাস। তিনি বলেছেন, চলতি বছরের এপ্রিল মাসে খুচরা মুদ্রাস্ফীতির হার ৪.৮৩% এবং মে মাসে ৪.৭৫% ছিল। যা কম মনে হলেও লক্ষ্যমাত্রা থেকে বেশি বলেই মনে করা হচ্ছে। RBI মুদ্রাস্ফীতির হার ৪%- এর নীচে নামানোর প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে। তবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রনের পদক্ষেপে ভুল হলে চরম খেসারত দিতে হবে বলে জানিয়েছেন তিনি।
সরকারি প্রকল্পের কোর্স
গতকালের অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় শক্তিকান্ত দাস বলেছিলেন, ভারত মুদ্রাস্ফীতির সাথে লড়াই করছে। এমন অবস্থায় নীতিগত ভাবে কোন ভুল করার জায়গা নেই। কারণ দেশের অর্থনীতি এমন জায়গায় রয়েছে, তাতে সামান্য ভুলে আর্থিক খাতের বৃদ্ধির গ্রাফে খেসারত দিতে হতে পারে। আর একবার চলতি ট্র্যাক থেকে ছিটকে গেলে ফিরে আসতে অত্যাধিক সময়ে সাথে মূল্যও দিতে হবে।

Article By – সুনন্দা সেন





