Article By – সুনন্দা সেন

ভারতের দ্রুত বাড়তে থাকা FMCG বাজারে স্ট্রং পজিশান তৈরি করতে নতুন কৌশল গ্রহণ করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিস। সম্পূর্ণ নতুন ব্র্যান্ড তৈরির বদলে কোম্পানিটি দেশের বিভিন্ন অঞ্চলের পুরনো ও জনপ্রিয় আঞ্চলিক ব্র্যান্ডগুলিকে অধিগ্রহণ করার দিকে নজর দিচ্ছে। এই কৌশলের লক্ষ্য হলো কম সময়ের মধ্যে গ্রাহকদের আস্থা পাওয়া এবং দ্রুত বাজারে প্রবেশ করা। ভারতের FMCG বাজার বহু বছর ধরে বড় বড় সংস্থার দখলে রয়েছে। তাই হিন্দুস্তান ইউনিলিভার্স, ITC লিমিটেড ও নেসলের মতো ব্র্যান্ডকে রিলায়েন্স, যাতে অতিরিক্ত খরচ না করে আগে থেকে পরিচিত ব্র্যান্ডের পরিচিত ও বিশ্বাসযোগ্যতাকে কাজে লাগাচ্ছে।
আর এই কৌশলের সবচেয়ে বড় উদাহরণ হলো ক্যাম্পা কোলা (Campa cola) যা একসময় ভারতের জনপ্রিয় সফ্ট ড্রিংক ব্র্যান্ড ছিল। তবে বহু বছর বাজারে অনুপস্থিত থাকার পর রিলায়েন্স এই ব্র্যান্ডটিকে আবার নতুন ভাবে বাজারে ফিরিয়ে এনেছে। কম দাম ও শক্তিশালী ডিস্ট্রিবিউশন ব্যবস্থার মাধ্যমে কোম্পানি আবার এই ব্র্যান্ডকে জনপ্রিয় করার চেষ্ঠা করছে। বিশ্লেষকদের মতে, আঞ্চলিক ব্র্যান্ডের শক্তি এবং রিলায়েন্সের বিপুল বিতরণ ক্ষমতা একসঙ্গে কাজ করলে আগামী কয়েক বছরে ভারতের FMCG বাজারে বড় পরিবর্তন দেখা যেতে পারে।
রিলায়েন্সের FMCG ব্যবসা পরিচালনা করছে রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস। এই সংস্থা খাদ্যপণ্য, পানীয় এবং দৈনন্দিন ব্যবহারের পণ্যের বাজারে দ্রুত বিস্তার ঘটাতে চাইছে। আঞ্চলিক ব্র্যান্ড অধিগ্রহণের মাধ্যমে কোম্পানি তাদের পন্যের তালিকা দ্রুত বাড়াচ্ছে। বর্তমানে কোম্পানি রিটেইল ব্যবসা রিলায়েন্স রিটেইল (Reliance Retail) -এর মাধ্যমে সারা দেশে হাজার হাজার দোকান এবং অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে। এই বিশাল নেটওয়ার্ক রিলায়েন্সকে FMCG বাজারে দ্রুত প্রসার ঘটাতে সাহায্য করছে।
বিশ্লেষকদের মতে, আঞ্চলিক ব্র্যান্ডের সবচেয়ে বড় শক্তি হলো স্থানীয় মানুষের সঙ্গে তাদের আবেগ এবং দীর্ঘদিনের পরিচিতি। ফলে এই ধরনের ব্র্যান্ডকে নতুন করে জনপ্রিয় করতে খুব বেশি সময় লাগে না। রিলায়েন্স তাদের বিশাল রিটেইল সেলিং নেটওয়ার্ক ব্যবহার করেএই পণ্যগুলো দ্রুত দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে পারবে। রিলায়েন্স ধীরে ধীরে এই খাতে একটি শক্তিশালী প্রতিদ্বন্দী হিসাবে উঠে আসার লক্ষ্য নিয়েই এগোচ্ছে।




