Article By – সুনন্দা সেন

২০২৬ সালের জানুয়ারি মাসে দেশে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫%-এ। এই হার ডিসেম্বর, ২০২৫-এ ছিল ৪.৮%-এ। অর্থাৎ এক মাসের ব্যবধানে শ্রমবাজারে সামান্য চাপের ইঙ্গিত মিলেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই বৃদ্ধি খুব বড় নয়, তবে গ্রাম ও শহর—দুই এলাকাতেই চাকরির সুযোগ কিছুটা কমে যাওয়ার প্রভাব দেখা গেছে। বিশেষজ্ঞদের মতে, বছরের শুরুতে মৌসুমি কারণ, বিশেষ করে ফসল কাটার পর গ্রামীণ এলাকায় কাজ কমে যাওয়া।
বেকারত্বের হার বেড়ে যাওয়ার বা বৃদ্ধির অন্যতম কারণ হতে পারে বৈশ্বিক অস্থিরতা। পরিসংখ্যানে আরও দেখা গেছে, পুরুষদের তুলনায় মহিলাদের বেকারত্বের হার তুলনামূলক বেশি বেড়েছে। ফলে নারী কর্মসংস্থান নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। শ্রমবাজারে মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর জন্য দক্ষতা উন্নয়ন, ছোট উদ্যোগে সহায়তা এবং পরিষেবা খাতে নতুন সুযোগ তৈরির ওপর জোর দেওয়ার কথা বলছেন অর্থনীতিবিদরা। অন্যদিকে, সামগ্রিকভাবে দেশের অর্থনীতি এখনও দ্রুত বৃদ্ধির পথে রয়েছে বলে বিশ্লেষকদের মত।
সাথে উৎপাদন, পরিষেবা এবং অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়লে আগামী মাসগুলোতে কর্মসংস্থানের পরিস্থিতি আবার উন্নত হতে পারে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, মাসভিত্তিক সামান্য ওঠানামা শ্রমবাজারে স্বাভাবিক ঘটনা। তাই এই বৃদ্ধি দীর্ঘমেয়াদি প্রবণতা নির্দেশ করে কি না, তা বোঝার জন্য আগামী কয়েক মাসের তথ্য গুরুত্বপূর্ণ হবে।




