Article By – সুনন্দা সেন

৩ নভেম্বর, ২০২৫ (সোমবার) সামুদ্রিক তথ্য ও বিশ্লেষণ সরবরাহকারী কেপলার কর্তৃক প্রকাশিত তথ্য অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতের অপরিশোধিত তেল আমদানি তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। যা চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়। অবশ্য এখনও রাশিয়ান ক্রড বা অপরিশোধিত তেল দেশের শীর্ষ পছন্দের। সংবাদ সংস্থা ইনফার্মিস্টের দ্বারা প্রকাশিত সূত্র থেকে জানা যায়, অক্টোবরে ওয়াশিংটন ভারতের রাজধানীতে (নয়াদিল্লিতে) প্রতিদিন মোট ৫,৬৮,০০০ ব্যারেল (bpd) অপরিশোধিত তেল রপ্তানি করেছে। যা ২০২১ সালের মার্চের পর সর্বোচ্চ দৈনিক সরবরাহ। যার দরুণ অক্টোবর, ২০২৫-এ ভারতের মোট তেল আমদানিতে US-এর অংশীদারিত্ব ১২% হয়েছে।
এদিকে নানা বাধার সত্ত্বেও রাশিয়া ভারতের প্রধান সরবরাহকারী হিসাবে রয়ে গেছে। অক্টোবরে দৈনিক ১.৬২ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহের মাধ্যমে দেশের মোট ৩৪% তেল সরবরাহ করে। আর এটি রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির জন্য ভারতের উপর US কর্তৃক আরোপিত ২৫% অতিরিক্ত শুল্ক এবং মস্কোর দুটি বৃহত্তম ক্রড উৎপাদনকারী (রোসনেফ্ট এবং লুকোয়েলে) সংস্থার উপর সাম্প্রতিক মার্কিন নিষেধাজ্ঞা আরোপের পটভূমিতে এসেছে। এদিকে কেপলা জানায় যে, ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি সম্পূর্ণ রুপে বন্ধ করবে না।
বর্তমানে ইরাক ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অপরিশোধিত তেল সরবরাহকারী। দেশটি অক্টোবরে ভারতে দৈনিক ৮,২৬,০০০ ব্যারেল তেল পাঠিয়েছে। যেখানে সৌদি আরব তৃতীয় বৃহত্তম সরবরাহকারী, এই দেশটি ভারতে দৈনিক ৬,৬৯,০০০ ব্যারেল অপরিশোধিত তেল পাঠিয়েছে। অক্টোবর মাসে ভারতের সামগ্রিক অপরিশোধিত তেল আমদানি দাঁড়িয়েছে দৈনিক ৪.৮১ মিলিয়ন ব্যারেল। যা মাসিক ভিত্তিতে ৩% বৃদ্ধি পেয়েছে। এছাড়াও অন্যান্য দেশের থেকে অপরিশোধিত তেলের আমদানির সন্ধানে রয়েছে ভারত, কারণ দেশটি তার অপরিশোধিত তেলের আমদানির রুট প্রশস্ত করবে বলে আশা করা হচ্ছে।




