buzywithinfoBuzy With Info
Everything About Business
Soyabean oil

সোয়া অয়েলের আমদানি পৌঁছাতে চলেছে সর্বোচ্চ স্তরে! এমন অবস্থায় পাম তেলে আমদানি নিয়ে কী জানা যাচ্ছে?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ছয় জন ডিলার রয়টার্সকে জানিয়েছে, ভারতের সোয়া অয়েল (সয়াবিন তেল) আমদানি বার্ষিক ভিত্তিতে চলতি বছরে ৬০% বৃদ্ধি পাবে এবং রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। কারণ সস্তা দামের জন্য পরিশোধকরা ক্রয় বাড়িয়েছে। বিশ্বের বৃহত্তম উদ্ভিজ্জ তেল (ভেজিটেবিল অয়েল) আমদানিকারক ভারত যার বর্তমানের উচ্চতর সোয়া অয়েল ক্রয় বিশ্বব্যাপী সোয়া তেলের দামকে সমর্থন করবে। জানা যাচ্ছে যে চলতে বছর (২০২৫ সাল)- এর এই পর্যন্ত সোয়াবিন তেলের দাম ৩১% বৃদ্ধি পেয়েছে। যা পাম অয়েলের দামের উপরেও প্রভাব ফেলবে। ডিলারদের অনুমান অনুসারে, অক্টোবরে শেষ হওয়া ২০২৪-২৫ বিপণন (marketing) বছরে সোয়া অয়েল আমদানি ৫.৫ মিলিয়ন মেট্রিক টনে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। যা একবছর আগে ৩.৪৪ মিলিয়ন টন ছিল।

8 3

ডিলাররা আরও জানিয়েছে যে বিপরীতে পাম অয়েলের আমদানি এক বছর আগের তুলনায় ১৩.৫% কমে ৭.৮ মিলিয়ন মেট্রিক টনে দাঁড়াতে পারে। যা ২০১৯-২০ সালের কোভিডের কারণে সর্বনিম্ন আমদানি স্তরের থেকেও নীচে। এছাড়া সান ফ্লাওয়ার অয়েলের আমদানিও ২০% কমে ২.৮ মিলিয়ন টনে দাঁড়াতে পারে। যা তিন বছরের মধ্যে সর্বনিম্ন স্তর। সলভেন্ট এক্সট্র্যাক্টরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার নির্বাহী পরিচালক বি.ভি মেহতা (B.V Mehta) বলেন, চলতি বছরের অনেক মাস জুড়ে পাম অয়েলের দাম বেশী ছিল। যার কারণে ক্রেতারা তাদের ক্রয়ের অভিমুখ সোয়া অয়েলের দিকে করার সাথে সোয়া অয়েল ব্যবহার বাড়িয়েছে। অন্যদিকে পাম অয়েলের মজুদও কম ছিল, যেখানে সোয়া অয়েলের মজুদ বেশি থাকায় মার্কেট শেয়ারেও প্রবৃদ্ধি দেখা যায়।

চলতি বছরের শুরুতে পাম অয়েল উৎপাদক দেশ মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার তেলের সরবরাহ কম থাকার কারণে অপরিশোধিত পাম অয়েলের দাম প্রতি টন অপরিশোধিত সোয়া তেলের তুলনায় ১৫০ ডলার পর্যন্ত বেড়েছে। এডিবেল অয়েলের শীর্ষ আমদানিকারক পতঞ্জলি ফুডস লিমিটেড সম্প্রতি কোম্পানির ভাইস প্রসিডেন্ট আশিষ আচার্য বলেন, ভারতীয় ভোক্তারা দামের প্রতি সংবেদনশীল এবং সস্তা হওয়ায় পাম অয়েলের উপর নির্ভর করতেন। কিন্তু সম্প্রতি এর দাম বেড়ে যাওয়ার জন্য বৃহৎ শিল্পের ক্রেতারাও বিকল্প খুজতে বাধ্য হয়েছেন। মুম্বাই ভিত্তিক বৈশ্বিক ডিলার হাউসের একজন ডিলার বলেন, প্রথমে পাম অয়েলের পরিবর্তে সোয়া অয়েল ক্রয় বৃদ্ধি পায়। তবে এবার রেপসিড অয়েলের দাম বৃদ্ধির কারণেও এর ক্রয় বেড়েছে। তাই ভারত ৬,০০,০০০ টন সোয়া অয়েল নেপাল থেকে কিনেছে। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading