buzywithinfoBuzy With Info
Everything About Business
Bond

মুদ্রানীতি ঘোষণার প্রভাব বন্ড মার্কেটে! কত বৃদ্ধি পেলো ভারতীয় বন্ড?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

আজ অর্থাৎ বৃহস্পতিবার (৮ আগস্ট) RBI- এর গভর্নর শক্তিকান্ত দাস আগস্ট মাসের মুদ্রানীতি ঘোষণা করেছেন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মনিটারি পলিসি কমিটি বা MPC মূলনীতির হার (Key Policy rate) ৪-২ ভোটে অপরিবর্তিত রাখার পরামর্শ দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক তার ২০২৪-২৫ অর্থবছরের CPI মূল্যস্ফীতির পূর্বাভাস ৪.৫%- এ স্থির রেখেছে। আর আশা করেছে মূল্যবৃদ্ধি জুলাই মাস অব্দি উচ্চ থাকলেও এবার কমতে পারে। তবে বর্তমানে বাজারে উচ্চ মূল্যবৃদ্ধি দেখা যাচ্ছে। RBI এর ঘোষণা সাধারণ জীবন থেকে বন্ড মার্কেটে প্রভাব ফেলেছে। 

11

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর সহ মুদ্রানীতি কমিটি জানিয়েছে যে, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ত্রৈমাসিকের GDP বৃদ্ধি ৭.১% লক্ষ্য করা গেছে। যা অনুমান করা ৭.৩%- এর কাছাকাছি। যে কারণে RBI চলতি অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকের GDP বৃদ্ধি ৭.২%- এ এবং তৃতীয় ত্রৈমাসিকের GDP বৃদ্ধি ৭.৩% এবং চতুর্থ ত্রৈমাসিকের GDP বৃদ্ধি ৭.২%– এর অনুমান করা নির্ধারিত পূর্বাভাসেই স্থির রয়েছে। ভারতীয় কেন্দ্রীয় সামগ্রিকভাবে ২০২৪-২৫ অর্থবছরের প্রকৃত GDP প্রবৃদ্ধির অনুমান ৭.২%- এ অপরিবর্তিত রেখেছে। পাশাপাশি তারপরের অর্থবছর অর্থাৎ ২০২৫-২৬- এর প্রথম ত্রৈমাসিকের প্রকৃত GDP অনুমান ৭.২%- এ সেট করেছে কেন্দ্রীয় ব্যাংক। 

New in article ads By Sir 1

সকালে শক্তিকান্ত দাসের আগস্ট মাসের মুদ্রানীতির ঘোষণার সময় আজ অর্থাৎ বৃহস্পতিবার ভারতীয় বন্ড ২ বেসিস পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। বেঞ্চমার্ক বন্ড শেষ ১০ বছরের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। সকালে ১০:২১ মিনিটে বন্ড ৬.৪৪০২%- এ ট্রেড করেছে। ২০২৪ সালে বেঞ্চমার্ক বন্ড ৭.১০% বৃদ্ধি পেয়েছে। গতকাল অর্থাৎ বুধবারে ট্রেডিং সেশনে বাজার খোলার সময় বন্ড ৬.৮৬% এবং বন্ধের সময় ৬.৮৬৩২% ছিল।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading