buzywithinfoBuzy With Info
Everything About Business
ind

ভারতীয় অতিধনীদের মধ্যে বাড়ছে দেশান্তরী হওয়ার প্রবণতা! কত জন যেতে পারেন দেশ ছেড়ে?

ভারতীয় ধনী এবং বিশেষ করে অতিধনী ব্যক্তিরা অমৃত ভারতের ডাক উপেক্ষা করে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। অর্থনৈতিক অনিশ্চয়তা এবং সামাজিক অভ্যুত্থানের কারণে India থেকে অতিধনী ব্যক্তিদের অন্য দেশে চলে যাওয়ার প্রবণতা বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, প্রত্যেক মানুষ ভালো জীবন চাইলেও অনেকেই অর্থের অভাবে পান না। কিন্তু অতিধনীদের ক্ষেত্রে অর্থের কোনো সমস্যা নেই। তাই তারা উন্নত জীবনযাত্রা, চিকিৎসা ব্যবস্থা, অপেক্ষাকৃত সুরক্ষিত পরিবেশ এবং শিক্ষা পরিষেবার খোঁজে দেশান্তরী হওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। 

Copy of ONLY Text Ads Banner BWI News

দ্য হেনলি প্রাইভেট ওয়েলথ মাইগ্রেশন রিপোর্ট অনুযায়ী, গতবছর অর্থাৎ ২০২৩ সালে ৫,১০০ অতিধনী দেশ ছেড়ে অন্য দেশে চলে গিয়েছেন। একই ভাবে চলতি বছরে ৪,৩০০ জন অতিধনী ভারতীয়ের দেশান্তরী হওয়ার সম্ভাবনা রয়েছে। যা দেখে বোঝা যাচ্ছে ২০২৪ সালে তার আগের বছরের তুলনায় দেশ ছেড়ে চলে যাওয়া ব্যক্তির সংখ্যাটা বেশ কম। অবশ্য কেবল India নয় ইউকে, চীন, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, তাইওয়ান, ভিয়েতনাম এবং নাইজেরিয়া থেকেও অতিধনী ব্যক্তিরা অন্য দেশে পাড়ি দিচ্ছে। যাদের মধ্যে গোটা বিশ্বে শীর্ষস্থানীয় দেশ হিসেবে রয়েছে ভারত। 

সরকারি প্রকল্পের কোর্স

বিশ্বের অধিকাংশ অতিধনীরা জ়িরো ইনকাম ট্যাক্স পলিসি, গোল্ডেন ভিসা প্রোগ্রাম, বিলাসবহুল জীবনযাত্রা পেতে UAE তে চলে যাচ্ছেন। তবে কেবল দুবাই নয় অতিধনীদের অত্যন্ত পছন্দের জায়গা হয়ে উঠেছে সিঙ্গাপুর, ক্যানাডা, অস্ট্রেলিয়া USA ও। হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রাইভেট ক্লায়েন্ট বিভাগের গ্রুপ হেড ডমিনিক ভোলেক মনে করছেন, এক দেশ থেকে অন্য দেশে ধনী ব্যক্তিদের চলে যাওয়া মানে দেশ থেকে সম্পদ চলে যাওয়া। আর এক্ষেত্রে ২০২৪ সাল গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতিধনীদের চলে যাওয়ার বিষয়টি দেশের অর্থনীতির উপর দারুন প্রভাব ফেলতে চলেছে। 

India

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading