buzywithinfoBuzy With Info
Everything About Business
Trump

ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপে ভারতের GDP প্রবৃদ্ধিতে প্রভাব ফেলতে পারে; শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কার মাঝে কী বললেন বিশেষজ্ঞ মহল?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ট্রাম্প প্রশাসনের এক বড় সিদ্ধান্তে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত থেকে আমদানিকৃত পণ্যের উপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করেছেন। যার ফলে ভারতীয় রপ্তানি করা পণ্যের বিরুদ্ধে মোট শুল্ক ৫০%- এ পরিণত হয়েছে। এমন এক সময়ে অর্থনীতিবিদরা মনে করেন যে এই পদক্ষেপ ২০২৫-২৬ অর্থবছরের অনুমাণিত ভারতের GDP প্রবৃদ্ধির উপর ০.৪% প্রভাব ফেলতে পারে। ব্যাংক অফ বরোদার অর্থনীতি বিশেষজ্ঞ সোনাল বাধন এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (ANI)-কে বলেন যে, প্রাথমিকভাবে ট্রাম্পের শুল্কের প্রভাব ০.২% এবং ভারতের উপর ২৫%-২৬% শুল্ক আরোপের সম্ভাবনা ছিল। 

8 3

প্রবৃদ্ধির উপর শুল্কের পরিণতি সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, যদি কম হারের সাথে আলোচনা না করা হয় তাহলে ভারতের ৬.৪% থেকে ৬.৬% প্রবৃদ্ধির পূর্বাভাসের উপর নেতিবাচক প্রভাব পড়ার ঝুঁকি রয়েছে বলে মনে হচ্ছে। পাশাপশি তিনি আরও বলেন, চূড়ান্ত বাণিজ্য চুক্তির শর্তাবলীর উপর নির্ভর করে, ভারতীয় GDP- এর উপর শুল্কের মোট প্রভাব ০.২% থেকে ০.৪%- এর মধ্যে হতে পারে। পোশাক, মূল্যবান পাথর, ওষুধ বা ফর্মাসিস, অটো যন্ত্রাংশ, ইলেকট্রনিক্স এবং MSME সহ গুরুত্বপুর্ন খাতগুলি এর দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে এই পদক্ষেপ ভারতীয় বাণিজ্য রপ্তানির মধ্যেও উদ্বেগের সৃষ্টি করেছে। কারণ নতুন শুল্ক আরোপের ফলে আমেরিকান বাজারে ভারতীয় রপ্তানি আরও ব্যয়বহুল হয়ে উঠবে। ব্যাংকিং ও বাজার বিশেষজ্ঞ অজয় বাগ্গা ANI- কে বলেন যে, উচ্চ শুল্ক ভারতের জন্য একটি বড় ধাক্কা। বাগ্গা আরও উল্লেখ করেছেন যে, ইতিমধ্যেই চালান প্রস্তুত থাকায়, এই পদক্ষেপ রপ্তানিকারকদের উপর মারাত্মক প্রভাব ফেলবে। যদি ১ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের টেক্সটাইল রপ্তানি বন্ধ করা হয়, তাহলে এটি সরাসরি প্রায় ১,০০,০০০ শ্রমিকের উপর প্রভাব ফেলবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading