buzywithinfoBuzy With Info
Everything About Business
textile industry

ভারতের টেক্সটাইল রপ্তানিকারকদের উপর মারাত্মক প্রভাব ফেলেছে মার্কিন শুল্ক; রির্পোটে রাখুন চোখ 

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

কনফেডারেশন অফ ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রি (CITI) কর্তৃক পরিচালিত দেশব্যাপী অনুষ্ঠিত সার্ভের রিপোর্ট অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ২৫% অতিরিক্ত অর্থাৎ মোট ৫০% শুল্ক আরোপের পর ভারতের টেক্সটাইল এবং পোশাক রপ্তানিকারকরা মারাত্মক ব্যাঘাত বা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। সার্ভে রিপোর্ট থেকে দেখা গেছে যে, ভারতের মোট টেক্সটাইল এবং পোশাক রপ্তানির ২৮% মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছায়। যে কারণে উচ্চ শুল্ক কাঠামো আরোপ করার কারণে ভারতের রপ্তানি প্রতিযোগিতামূলকতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। 

5 2

প্রায় এক-তৃতীয়াংশ উত্তরদাতারা শুল্ক বৃদ্ধির পর টার্নওভার ৫০%- এরও বেশি হ্রাসের কথা জানিয়েছেন। আর এই পতনের প্রধান অবদানগুলির মধ্যে রয়েছে মার্কিন ক্রেতাদের কাছ থেকে মূল্য ছাড়ের অনুরোধ (৩০%), অর্ডার বাতিল বা স্থগিতকরণ (২৫%) এবং অর্ডারের পরিমাণ হ্রাস (২০%)। প্রায় ৮৫% ফার্ম অর্ডার কমে যাওয়ার কারণে মজুদ বৃদ্ধির কথা জানিয়েছে। যেখানে দুই-তৃতীয়াংশ মার্কিন বাজারে ব্যবসা ধরে রাখার জন্য ছাড় দিতে বাধ্য হয়েছে, আর বেশিরভাগ ছাড়ের পরিমাণ প্রায় ২৫%। 
তারল্যের চাপও তীব্রতর হয়েছে, ৮২% উত্তরদাতা বর্ধিত ঋণ চক্রের কথা উল্লেখ করেছেন। আর অর্ধেকেরও বেশি বৃদ্ধি তিন থেকে ছয় মাসে হয়েছে বলে জানিয়েছেন। এদিকে প্রায় ৪০% উল্লেখ করেছেন যে তাদের কার্যকরী মূলধনের প্রয়োজনীয়তা ৩০%- এরও বেশি বৃদ্ধি পেয়েছে, যা মূল্য শৃঙ্খলে গুরুতর নগদ প্রবাহের চ্যালেঞ্জকে প্রতিফলিত করে। অর্ধেকেরও বেশি উত্তরদাতা সরকারকে বিদ্যমান ঋণ পরিশোধের উপর স্থগিতাদেশ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন। যেখানে ৪২% আর্থিক বোঝা কমাতে জামানত-মুক্ত ঋণের সুপারিশও অন্তর্ভুক্ত করেছেন।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading