buzywithinfoBuzy With Info
Everything About Business
Worker lay off

বিশ্বজুড়ে বিভিন্ন সংস্থা ১ লক্ষের বেশি কর্মী ছাঁটাই করেছে! তালিকায় কোন কোন ভারতীয় কোম্পানির নাম?

২০২৩ সালের টেক কোম্পানির কর্মী ছাঁটাইয়ের প্রবণতা অন্যান্য সেক্টরের সাথে ২০২৪ সালেও তা প্রসারিত করেছে। কর্মী ছাঁটাইয়ে কেবল ছোট সংস্থাগুলি নয়, বড় সংস্থাগুলিও নাম লিখিয়েছে। বেশকিছু ইন্ডাস্ট্রি নোটিশ ছাড়াই কর্মী ছাঁটাই করেছে। হিসাব বলছে ২০২৪ সালের ৩১ জুলাইয়ের মধ্যে ১ লক্ষ বা তার বেশি কর্মী কাজ হারিয়েছে। গত মাসেই ৩৪টি কোম্পানি কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে। যে তালিকায় ইনটেড, মাইক্রোসফ্ট সহ একাধিক ভারতীয় কোম্পানিরও নাম রয়েছে। 

5 2

এক সংবাদ মাধ্যম দ্বারা প্রকাশিত প্রতিবেদন অনুসারে ২০২৪ সালের সাত মাসে সারা বিশ্বজুড়ে ৩৮৪ টি সংস্থা মিলে মোট ১,২৪,৫১৭ জন কর্মীকে ছাঁটাই করেছে। ভারতীয় সংস্থাগুলির মধ্যে বেঙ্গাঁলুরু স্টার্ট আপ সংস্থা ‘রেশামান্ডি’ তাদের ৮০% কর্মীকে ছাঁটাই করেছে। আনঅ্যাকাডেমি (UnAcademy) ২৪০ কর্মীকে ছাঁটাই করেছে, পকেট FM ২০০ জন কর্মী ছাঁটাই করেছে বাঞ্জি এবং হাম্বল গেমস সংস্থার ২২০ কর্মী ছাঁটাই করেছে। ‘কু’ অ্যাপ ভারতে কার্যক্রম বন্ধ করেছে।

New in article ads By Sir 1

 আবার কিছু দিন আগে ‘ইন্টেল (Intail)’ তার ১৫ হাজার কর্মী ছাঁটাইয় হবে বলে জানিয়েছে। আর কারণ হিসাবে ১০ মিলিয়ন ডলার অভ্যন্তরীণ খরচ কমানোর কথাটি তুলে ধরেছে। এছাড়া গত দুই মাসে মাইক্রোসফ্ট ১ হাজারের বেশি কর্মী ছাঁটাই করেছে। এদিকে সফটওয়্যার সংস্থা UKG ২২০০ কর্মী ছাঁটাই করেছে। ব্রিটিশ সংস্থা ডায়সন ১০০০ কর্মী ছাঁটাই করেছে, ক্যালিফোর্নিয়ার ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সংস্থা ইনট্রুট মোট ১৮০০ কর্মী ছাঁটাই করেছে, যা তার মোট কর্মচারীর ১০%। এছাড়া রাশিয়ার সাইবার সিকিউরিটি সংস্থা ক্যাসপারস্কাই আমেরিকায় তাদের অপারেশনাল কাজকর্ম বন্ধ করেছে। 

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading