buzywithinfoBuzy With Info
Everything About Business
Vande Bharat

পশ্চিমবঙ্গ পেতে চলেছে আরও একটি বন্দে ভারত! কোন রুটে চলবে? জানুন

ফের আরও একটি বন্দে ভারত ট্রেন পাচ্ছে দেশবাসী। বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে মুজাফফরপুর থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে। সারা দেশে প্রায় সব রাজ্যেই চলছে বন্দে ভারত ট্রেন। চলতি মাসেই স্লিপার বন্দে উপহার পেতে চলেছেন ভারতের নাগরিকরা। বন্দে ভারত স্লিপারে যাত্রীরা আরামে শুয়ে বসে দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে পারবেন।

10

স্লিপার বন্দে ভারত ট্রেন ছাড়াও, নতুন রুটে চেয়ার কার বন্দে ভারত চালু করতে চলেছে ভারতীয় রেল। দেশবাসীর জন্য রইল আরও বড় সুখবর। বিহারের মুজাফফরপুর থেকে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ির মধ্যে বন্দে ভারত ট্রেন চলাচল করতে চলেছে আগামী দিনে। অক্টোবরে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে মুজাফফরপুর থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে বন্দে ভারত ট্রেন।

বর্তমানে এই দুই শহরের মধ্যে ভ্রমণের করতে সময় লাগে প্রায় দশ ঘণ্টা। এবার দুই শহরের মধ্যে বন্দে ভারত ট্রেন চালু হলে, এই যাত্রাপথের সময় ছয় ঘণ্টা কমতে পারে। রেলওয়ের পক্ষ থেকে এখনও অবশ্য আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা না করলেও, মনে করা হচ্ছে এই ট্রেন চালু করার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। শুধু বিহারের মানুষই নয়, পশ্চিমবঙ্গের মানুষও উপকৃত হবে এই ট্রেন চালু হলে।

New in article ads By Sir

চালু হতে চলা বন্দে ভারত ট্রেনটি মুজাফফরপুর থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে 446 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে মাত্র ছয় ঘণ্টায়। সেই সময় ট্রেনের গতিবেগ হবে ঘণ্টায় 130 কিলোমিটার। ট্রেনের জন্য একটি সমীক্ষাও করা হয়েছে, যাতে এই রুটে বন্দে ভারত ট্রেন চালানোর দাবি উঠেছে।

BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading