শনিবার বন্দে ভারত মেট্রোর ট্রায়াল রান করল ভারতীয় রেল। চেন্নাইতে প্রথম শুরু হয় ট্রায়াল রান। দেশের বিভিন্ন প্রান্তে আধা-উচ্চ গতির বন্দে ভারত ট্রেন চালু করার পর শহরের অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে শনিবার বন্দে মেট্রো ট্রেনসেটের প্রথম ট্রায়াল রান পরিচালনা করল ভারতীয় রেল।
3 আগস্ট ভিলিভাক্কাম এবং ওয়ালাজাহ রোডের মধ্যে বন্দে মেট্রো রেকের একটি স্পিড ট্রায়াল পরিচালনা করেন রেলওয়ে নিরাপত্তার প্রধান কমিশনার (CCRS) ICF, RDSO এবং দক্ষিণ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বন্দে মেট্রো ট্রেনের প্রথম রেক পরিদর্শন করতে 2 আগস্ট ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF) পরিদর্শন করেন রেলওয়ে নিরাপত্তার প্রধান কমিশনার জনক কুমার গর্গ।
ICG-এর একটি বিবৃতি অনুসারে, “12টি কোচ বিশিষ্ট ICF-এ তৈরি ভ্যারিয়েন্টটি একটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেন যা 150-200 কিলোমিটারের আন্তঃনগর ভ্রমণের জন্য তৈরি করা হয়েছে। 110 কিমি প্রতি ঘণ্টা গতিতে চলতে পারে এই ট্রেন৷ যাত্রীদের জন্য স্বল্প দূরত্বের শহরের অভ্যন্তরীণ ভ্রমণকে অত্যন্ত আরামদায়ক করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে৷ সঙ্গে থাকছে উন্নত নিরাপত্তা”।
বন্দে মেট্রোতে শহরবাসীদের ভ্রমণের চাহিদার কথা মাথায় রেখে বেশ কিছু নতুন ফিচার্স থাকবে। নতুন বন্দে ভারত মেট্রো দেখতে চেন্নাইয়ের ভিলিভাক্কাম এবং ওয়ালাজাহ রোড স্টেশনে রীতিমতো ভিড় জমে যায় সাধারণ মানুষের। দেশের বড় বড় শহরগুলির মধ্যে সংযোগ স্থাপনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে এই বন্দে ভারত মেট্রো। খুব শীঘ্রই এই ট্রেনের পরিষেবা শুরু হবে।
Article By – আস্তিক ঘোষ






