buzywithinfoBuzy With Info
Everything About Business
imf

ভারত বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি; ২০২৫ সালের বিশ্বের শীর্ষ ১০টি অর্থনীতির মধ্যে ভারতের স্থান কোথায়?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

২০২৫ সাল বিশ্ব অর্থনীতির জন্য অস্থিরতম বছর ছিল। একটি স্থিতিশীল আরম্ভের পর প্রবৃদ্ধিতে এখন মাঝারি মন্দা লক্ষ্য করা যাচ্ছে। তবে এমন অবস্থা হবে যে তা আগে থেকেই অনুমান করা গেছিল, আর সেই অনুযায়ী সব চলেছে। IMF-এর ২০২৫ সালের অক্টোবরের বিশ্ব অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি অনুসারে, বিশ্বব্যাপী প্রবৃদ্ধি ২০২৪ সালের ৩.৩% থেকে কমে ২০২৫ সালে ৩.২% এবং ২০২৬ সালে আরও কমে ৩.১% নেমে আসবে বলে আশা করা হচ্ছে। উন্নত অর্থনীতির জন্য ২০২৫ এবং ২০২৬ সালে GDP প্রবৃদ্ধি ১.৬% হবে বলে অনুমান করা হয়েছে। যা আগের বছর (২০২৪ সাল) বছরের তুলনায় ০.২% হ্রাস পেয়েছে। 

11

বিশ্বের শীর্ষ ১০টি অর্থনীতির মধ্যে বৃহত্তম অর্থনীতির দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র (US)। ২০২৫ সালে US ২% এবং ২০২৬ সালে দেশটি ২.১% হারে প্রবৃদ্ধি অর্জন করবে বলে আশা করা হচ্ছে। চলুন তবে দেখে নেওয়া যাক এই পর্যন্ত কোন দেশের GDP কত, এক বছরে GDP প্রবৃদ্ধির হার এবং তালিকায় কোন স্থানে দাঁড়িয়ে?–

র্যাঙ্কিংদেশের নামGDP পরিমাণবার্ষিক ভিত্তিতে পরিবর্তিত GDP হার
1.মার্কিন যুক্তরাষ্ট্র (US)৩০.৬২ ট্রিলিয়ন ডলার২%
2.চীন১৯.২ ট্রিলিয়ন ডলার৪.৮০%
3.জার্মানি৫.০১ ট্রিলিয়ন ডলার০.২০%
4.জাপান৪.২৮ ট্রিলিয়ন ডলার১.১০%
5.ভারত৪.১৩ ট্রিলিয়ন ডলার৬.৬০%
6.মার্কিন যুক্তরাজ্য (UK)৩.৯৬ ট্রিলিয়ন ডলার১.৩০%
7.ফ্রান্স৩.৩৬ ট্রিলিয়ন ডলার০.৭০%
8.ইতালি২.৫৪ ট্রিলিয়ন ডলার০.৫০%
9.রাশিয়ান ফেডারেসন২.৫৪ ট্রিলিয়ন ডলার০.৬%
10.কানাডা২.২৩ ট্রিলিয়ন ডলার১.২০%

এই বছরের শুরুতে ভারত জাপানকে ছাড়িয়ে সাময়িকভাবে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছিল, কিন্তু বর্তমানে আবারও পঞ্চম স্থানে ফিরে এসেছে। তবে এখনও দেশটি তার উর্ধ্বমুখী ধরা অব্যাহত রেখেছে। ২০২৫ সালে ৬.৬% এবং ২০২৬ সালের ৬.২% প্রবৃদ্ধির পূর্বাভাস সহ ভারত বিশ্বের মধ্যে দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি হিসাবে রয়ে গেছে। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading