Article By – সুনন্দা সেন

ভারতের কৃষি ও খাদ্যপণ্য রপ্তানিতে নতুন করে নজর কাড়ছে বাফেল মিট বা কারাবিফ (Carabeef)। ২০২৫-২৬ অর্থবছরে ভারতের কারাবিফ রপ্তানি ২৫.৬% বেড়ে প্রায় ৫.১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। অর্থাৎ প্রথমবারের মতো এই রপ্তানি ৫ বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করেছে। আর শুধু রপ্তানির পরিমাণ নয়, আন্তর্জাতিক বাজারে ভারতীয় কারাবিফের প্রতি টন দামও বেড়েছে। যেখানে ২০২৫-২৬ সালে গড় দাম ছিল প্রায় ৩,৫৯১ ডলার প্রতি টন, আর ২০২৫-২৬ সালের এপ্রিল-জুনে তা আরও বেড়ে প্রায় ৪,৩৯২ ডলার প্রতি টন হয়েছে। এর অর্থ, ভারতীয় পণ্যের গুণমান ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়ছে।
ভারতের এই সাফল্যের অন্যতম কারণে হচ্ছে নতুন নতুন রপ্তানি বাজার। এর আগে ভিয়েতনামের মতো কয়েকটি বাজারের ওপর নির্ভরতা বেশি ছিল। এখন উজবেকিস্তান, রাশিয়া, ওমান, সেনেগাল এবং জর্জিয়ার মতো দেশেও কারাবিফের চাহিদা বাড়ছে। যার ফলে রপ্তানি বাজার আরও বৈচিত্র্যময় হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ভারত ১২.৫৫ লক্ষ টন কারাবিফ রপ্তানি করে প্রায় ৪.০৬ বিলিয়ন ডলার ইনকাম করেছিল। যার প্রধান বাজারগুলির মধ্যে ছিল ভিয়েতনাম, মিশর, মালয়েশিয়া, ইরাক ও সৌদি আরব। আর এই ইন্ডাস্ট্রির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ডেয়ারি ইকোনমিকসের সঙ্গে এর সঙ্গে।
মূলত দুধ উৎপাদন কমে যাওয়া বা ইনফার্টাল বাফেল মিট ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। যার ফলে কৃষকরা পুরনো বা প্রোডাক্টিভ অ্যানিমেল বিক্রি করে নতুন, বেশি দুধ দেওয়া মহিষ পালনের সুযোগ পান। আর রপ্তানি বাড়াতে গুণমান ও ফুড সেফটির ওপর জোর দেওয়া হচ্ছে। APEDI (Agricultural and Processed Food Products Export Development Authority) -নিবন্ধিন প্ল্যান্টগুলিকে নির্দিষ্ট হাইজেন, নিরাপত্তা ও পরিকাঠামোগত মান বজায় রাখতে হয়। তবে এখন শিল্পমহলের লক্ষ্য আরও বড়। ২০২৬-২৭ অর্থবছরে ৬ বিলিয়ন ডলারেরও বেশি কারাবিফ রপ্তানি করার সম্বাবনা নিয়ে আশাবাদ তৈরি হয়েছে।




