Article By – সুনন্দা সেন

বর্তমানেও দেশের অর্থনীতির জন্য বেশ কিছু বিষয় নেতিবাচক প্রমাণিত হয়েছে। আর ঠিক একই কারণে ভারতের GDP বৃদ্ধির পূর্বাভাস কমালো বিশ্ব ব্যাংক। কিছু সময় পূর্বেই ভারত জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক দেশ হয়ে উঠলেও দেশের নানান পরিস্থিতির কথা মাথায় রেখে GDP বৃদ্ধির পূর্বাভাস হ্রাস করেছে বিশ্ব ব্যাংক। অবশ্য হ্রাসের সত্ত্বেও দেশের জিডিপি বৃদ্ধির হার তুলনামূলকভাবে শক্তিশালী অবস্থানেই রয়েছে বলে অনুমান করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ।
মঙ্গলবার অর্থাৎ ১০ জুন,২০২৫ ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে ২০২৫-২৬ আর্থবছরের জন্য ভারতের GDP বৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৬.৩% করেছে। যা চলতি বছরের জানুয়ারি মাসে অনুমানিত বৃদ্ধির ৬.৭% পূর্বাভাস ছিলো। অবশ্য ভারতের পাশাপাশি বিশ্বের অর্থনৈতিক বৃদ্ধির পূর্বাভাসও কমিয়েছে বিশ্ব ব্যাংক। জানুয়ারি মাসে তার তরফে অনুমান করা হয়েছিল যে, চলতি বছরে বৃদ্ধির হার ২.৭% হতে চলেছে। কিন্তু সম্প্রতি সেই পূর্বাভাস কমিয়ে ২.৩% করেছে বিশ্ব ব্যাংক।
তবে ইতিবাচকভাবে ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত বৃদ্ধির দিকে অগ্রসর হতে থাকা প্রধান অর্থনীতি হিসাবে নিজের অবস্থান ধরে রাখতে চলেছে। ভারতের অর্থনৈতিক বৃদ্ধি সম্পর্কে সাম্প্রতিকতম গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টসে বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে যে, বিনিয়োগের বৃদ্ধি ধীরগতির হবে বলে অনুমান করা হচ্ছে। আর এই বৃদ্ধি দেশের অর্থনীতির অবস্থা যাই হোক না কেনো বেশ কিছু বিষয় দেশের অর্থনীতির জন্য ইতিবাচক হয়েছে। উদাহরণস্বরূপ, ভারতে স্বাভাবিক মরশুমের অনুমানের ভিত্তিতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকতে চলেছে বলে ধারণা করা হচ্ছে।




