buzywithinfoBuzy With Info
Everything About Business
IT

বিপুল সংখ্যায় কর্মচারী নিয়োগ করতে চলেছে দেশীয় এক IT কোম্পানি! সম্প্রতি নিয়োগ বিষয়ে কী জানালেন ইনফোসিস CEO?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

সম্প্রতি ভারতের তথ্যপ্রযুক্তি খাতে কর্মসংস্থান নিয়ে একটি বড়সড় উদ্বেগের সৃষ্টি হয়েছে। প্রথম প্রান্তিকের ফলাফল ঘোষণার পর একদিকে যেমন TCS বিপুল সংখ্যক কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েছে। যা সংস্থাটির তরফে গৃহীত সর্বাধিক কর্মী ছাঁটাইয়ের পদক্ষেপ হয়ে উঠেছে। আন্তর্জাতিক স্তরে চাহিদা হ্রাসের পাশাপাশি সামগ্রিক পরিস্থিতির উপর লক্ষ্য রেখে আশঙ্কা দেখা দিয়েছে যে অন্যান্য বড় সংস্থাগুলিও একই পদক্ষেপ গ্রহণ করার দিকে অগ্রসর হতে চলেছে। তবে অন্যদিকে ভারতীয় এক IT কোম্পানি বিপুল সংখ্যায় কর্মচারী নিয়োগ করতে চলেছে বলে জানিয়েছে। 

11

বিশেষজ্ঞ মহলের একটি বড় অংশের ধারণা, TCS-এর এই ছাঁটাইয়ের পদক্ষেপগুলি তথ্যপ্রযুক্তি খাতে চাকরির নিরাপত্তাকে ঘিরে ক্রমবর্ধমান উদ্বেগের ইঙ্গিত করছে। কারণ কোম্পানি বৈশ্বিক ২% কর্মচারী কাজ হারাবে। এছাড়া কোম্পানিটিকে অতীতে একবারে এত বড় সংখ্যায় কর্মী ছাঁটাই করতে দেখা যায়নি। যদিও কোম্পানিটি স্পষ্ট করে দিয়েছে যে, ছাঁটাইয়ের পদক্ষেপটির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার বা AI-এর কোনও সম্পর্ক নেই। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, TCS- এর ১২,০০০ –এরও বেশি কর্মী ছাঁটাইয়ের পর, ইনফোসিস কর্মীসংখ্যা হ্রাসের পরিবর্তে আরও বৃদ্ধি করার দিকে গুরুত্ব প্রদান করছে। 
দ্বিতীয় বৃহত্তম IT কোম্পানির CEO সলিল পারেখ জানিয়েছে, কোম্পানিটির এই মুহূর্তে কোনও ধরনের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নেই। অন্যান্য IT কোম্পানি প্রদত্ত সিদ্ধান্তের বিপরীতে এই কোম্পানিটি আরও বিপুল সংখ্যায় কর্মচারী নিয়োগ করতে চলেছে। ইনফোসিস ইতিমধ্যেই প্রথম ত্রৈমাসিকে ১৭,০০০ –এরও বেশি কর্মচারী নিয়োগ করেছে। একইসঙ্গে চলতি বছরে আমাদের কোম্পানির আরও ২০০০ স্নাতক কর্মীকে নিয়োগ করার পরিকল্পনায় রয়েছে। পাশাপশি বিভিন্ন স্তরে ইনফোসিসের তরফে ২৭৫০০০ –এরও অধিক কর্মীকে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading