buzywithinfoBuzy With Info
Everything About Business
Worker lay off

কাজ হারাতে চলেছেন প্রায় ১,৫০০ কর্মচারী; কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তের বিষয়ে ঘোষণা করেছে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

২০২৫ সালে একাধিক সংস্থাকে বৈশ্বিক ভাবে কর্মী ছাঁটাই করছে। টেক থেকে শুরু করে অটোসহ একাধিক খাতের শীর্ষস্থানীয় কোম্পানিগুলি কর্মচারীর সংখ্যা হ্রাস করার পথে হেঁটেছে। এবার পুনরায় আরও একটি পরিচিত এবং খ্যাতনামা কোম্পানি হাঁটলো একই পথে। সম্প্রতি হাজারেরও বেশি কর্মচারী ছাঁটাইয়ের ঘোষণা করেছে রিটেল সেক্টরের একটি শীর্ষস্থানীয় কোম্পানি। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের খুচরা খাতের অন্যতম শীর্ষস্থানীয় সংস্থা ওয়ালমার্ট (Walmart) কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে। 

6 2

রিটেইল সংস্থাটির পক্ষ থেকে আনুমানিকভাবে ১,৫০০ –এর কাছাকাছি কর্মচারী ছাঁটাইয়ের সিদ্ধান্তের বিষয় জানানো হয়েছে। ওয়ালমার্ট ব্যবসায়িক কাজের পরিকাঠামো সহজতর করে তোলার জন্য একটি পুনর্গঠন পরিকল্পনা গ্রহণ করেছে। এর অংশ হিসাবেই কোম্পানিটি হাজারেরও বেশি কর্মচারীকে ছাঁটাই করার পরিকল্পনা করছে। মূলত কর্পোরেট বিভাগের কর্মীদের ছাঁটাই করতে চলেছে এই মার্কিন কোম্পানিটি। এছাড়া ব্যয় হ্রাস করার পাশাপাশি দ্রুত সিদ্ধান্ত গ্রহণের বিষয়টিকে বাস্তবায়িত করে তোলার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়ালমার্ট। 
কোম্পানির দ্বারা প্রকাশিত একটি অভ্যন্তরীণ প্রতিবেদন অনুসারে, মূলত কোম্পানির দৈনন্দিন কাজকর্ম আরও সুনিয়ন্ত্রিত ও দক্ষ করে তোলার লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ওয়ালমার্টের গ্লোবাল টেকনোলজি বিভাগের কর্মীদের পাশপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা স্টোরগুলির ই কমার্স অপারেশনস বিভাগের কর্মচারীরাও এই ছাঁটাইয়ের পদক্ষেপের কারণে প্রভাবিত হতে চলেছেন। এছাড়া প্রভাবিত হতে পারেন কোম্পানিটির বিজ্ঞাপন বিভাগের কনেক্টের কর্মীরাও। মার্কিন যুক্তরাষ্ট্রে কোম্পানিটির প্রায় ১.৬ মিলিয়ন কর্মচারী রয়েছে। সম্পূর্ণ বিশ্বজুড়ে বর্তমানে এটির মোট কর্মচারীর সংখ্যা রয়েছে প্রায় ২.১ মিলিয়ন।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading