buzywithinfoBuzy With Info
Everything About Business
Banking sector

IT- এর সাথে ব্যাংকিং সেক্টরেও লক্ষ্য করা গেছে ম্যাসিভ কর্মী ছাঁটাই; কোন কোন বেসরকারি ব্যাংকের ছাঁটাইয়ের সংখ্যা কত ছিল?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

গত তিনটি অর্থবছরে বৃহৎ বেসরকারি সেক্টরের ঋণদাতাদের মধ্যে ICICI ব্যাংক সর্বনিম্ন কর্মচারী ছাঁটাইয়ের হার রিপোর্ট করেছে। যা প্রতিযোগিতামূলক পরিবেশে সঠিক পারিশ্রমিক এবং উন্নত অফিস পরিবেশকে প্রতিফলিত করে। অবশ্য গত তিনটি অর্থবছরে (২০২২-২৩, ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ সাল) ইন্ডাস্ট্রিটি ধারাবাহিকভাবে পতনের সাক্ষী হয়েছে। বছরের পর বছর ধরে পতনের হার বেশকিছু ক্ষেত্রে হ্রাসও পেয়েছে। যার কারণেও বেসরকারি খাতের ব্যাংকগুলিতে কর্মচারী ছাঁটাইয়ের হারে পরিবর্তন দেখা গেছে। আসলে কোভিডের পর বেশিরভাগ বেসরকারি ব্যাংক উচ্চ হারে নিয়োগ শুরু করে, যার ফলে পরবর্তীকালে কর্মী ছাঁটাইয়ের হার উচ্চ হারে বৃদ্ধি পায়। 

11

ব্যাংকের সর্বশেষ বিজনেস রেসপন্সিবিলিটি অ্যান্ড সাসটেনেবেল রিপোর্ট (BRSR) অনুসারে কোন ব্যাংক কত কর্মী ছাঁটাই করেছে শেষ তিন অর্থবছরে চলুন দেখে নেওয়া যাক। –

  1. দেশের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি সেক্টরের ICICI ব্যাংকের কর্মী ছাঁটাইয়ের হার ২০২৪-২৫ অর্থবছরে ১৮%-এ নেমে এসেছে। যা ২০২৩-২৪ সালে ২৪.৫% ছিল। 
  1. HDFC ব্যাংকের ২০২৪-২৫ সালে কর্মচারী ছাঁটাইয়ের হার ২২.৬% রেকর্ড করেছে। যা ২০২৩-২৪ সালে ২৬.৯% এবং ২০২২-২৩ সালে ৩৪.২% ছিল। 
  1. একইভাবে অ্যাক্সিস ব্যাংকের ২০২৪-২৫ সালের কর্মী ছাঁটাই হার ২৫.৫%- এ দাঁড়িয়েছে, যেখানে তার আগের বছরের হার ছিল ২৮.৮%।
  1. কোটাক মাহিন্দ্রা ব্যাংকের কর্মচারী ছাঁটাইয়ের হার আগের বছরের ৩৯.৬% থেকে কমে ২০২৪-২৫ সালে ৩৩.৩%- এ নেমেছে। 
  1. ইন্ডাসিন্ড ব্যাংকের ক্ষেত্রে ২০২৪-২৫ সালে কর্মী ছাঁটাইয়ের হার ছিল ২৯%। যা ২০২৩-২৪ সালের ৩৭% এবং ২০২২-২৩ সালের ৫১%-এর চেয়ে কম। 
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading