Article By – সুনন্দা সেন

কেন্দ্রীয় শ্রম মন্ত্রী ডঃ মনসুখ মান্ডাভিয়া আজ অর্থাৎ ২ জানুয়ারি, ২০২৫(বৃহস্পতিবার) বলেছেন যে দেশে কর্মসংস্থান ২০২৩-২৪ সালে ৩৬% বেড়ে ৬৪.৩৩ কোটি হয়েছে। যা ২০১৪-১৫ সালে ৪৭.১৪ কোটি ছিল। সংবাদ মাধ্যমের সাথে কথা বলা সময় শ্রম মন্ত্রী আরও জানিয়েছেন যে UPA (United Progressive Alliance)-এর অধীনে কর্মসংস্থান ২০০৪ থেকে ২০১৪ সালের মধ্যে প্রায় ৭% বেড়েছে। RBI-এর তথ্য অনুসারে কর্মসংস্থান ২০১৪ সালের ৪৪.২৩ কোটি থেকে বৃদ্ধি পেয়ে ২০২৩-২৪ সালে ৪৭.১৫ কোটিতে পৌঁছেছে।
তিনি উল্লেখ করেছেন যে ২০০৪ থেকে ২০১৪ সালের মধ্যে সরকারের অধীনে মাত্র ২.৯ কোটি অতিরিক্ত চাকরি তৈরি হয়েছি। যেখানে ২০১৪ থেকে ২০২৪ সালের মধ্যে ১৭.১৯ কোটি অতিরিক্ত চাকরি যুক্ত হয়েছে। গত একবছরে দেশে প্রায় ৪.৬ কোটি চাকরি তৈরি হয়েছে। শ্রমমন্ত্রী কৃষি খাত সম্পর্কে জানিয়েছেন যে, ২০১৪ থেকে ২০২৩ সালের মধ্যে কৃষিখাতে কর্মসংস্থান ১৯% বৃদ্ধি পেয়েছে। একইভাবে উৎপাদন খাতে কর্মসংস্থান মাত্র ১৫% বৃদ্ধি পেয়েছে। আর পরিষেবা খাতে কর্মসংস্থান ২০১৪ থেকে ২০২৩ সালের মধ্যে ৩৬% বৃদ্ধি পেয়েছে।
পাশাপাশি তিনি আরও বলেন যে বেকারত্বের হার ২০১৭ থেকে ২০১৮ সালের ৬% থেকে কমে ২০২৩-২৪ সালে ৩.২%-এ দাঁড়িয়েছে। যেকানে কর্মসংস্থানের হার বা WPR ২০১৭-২০১৮ সালের ৪৬.৮% থেকে বেড়ে ২০২৩-২৪ সালে ৫৮.২%-এ পৌঁছেছে। একই ভাবে তিনি জানান যে লেবার ফোর্স পার্টিসিপেশন রেট বা LFPR ২০১৭-১৮ সালের ৪৯.৮% থেকে বেড়ে ২০২০-২০২৪ সালে ৬০.১%-এ দাঁড়িয়েছে। শ্রম-মন্ত্রী জানিয়েছেন যে সেপ্টেম্বর, ২০১৭ থেকে ডিসেম্বর, ২০২৪-এর মধ্যে ৪.৭ কোটিরও বেশি যুবক এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা EPFO-এ যোগ দিয়েছে।




