Article By – সুনন্দা সেন

দ্য ইনফরমেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যালফাবেট ইনকর্পোরেটের গুগল (Google) তার প্ল্যাটফর্ম এবং ডিভাইস বিভাগ থেকে শত শত কর্মীকে ছাঁটাই করবে। যা অ্যান্ড্রয়েড সফ্টওয়্যার, পিক্সেল স্মার্টফোন এবং ক্রোম (chrome) ব্রাউজার সহ গুরুত্বপূর্ণ প্রোডাকশানগুলির তত্ত্বাবধান করে। এই পদক্ষেপটি কোম্পানির গত বছর শুরু হওয়া একটি চলমান পুনর্গঠন প্রচেষ্টার অংশ। যখন গুগল তার অ্যান্ড্রয়েড এবং ক্রোম টিমগুলিকে পিক্সেল এবং ডিভাইস গ্রুপের অধীনে একীভূত করে। আর কার্যটি সম্পন্ন হয় গুগলের নির্বাহী (executive) রিক অস্টারলোহের নেতৃত্বে।
গুগলের এক মুখপাত্র ছাটাইয়ের বিষয়টি নিশ্চিত করে দ্য ইনফরমেশনকে বলেছেন যে প্ল্যাটফর্ম এবং ডিভাইস টিমের মধ্যে দক্ষতা এবং তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে এই পুনর্গঠন করা হয়েছে। তিনি আরও বলেন যে গতবছর প্ল্যাটফর্ম এবং ডিভাইস টিম মার্জড করার পর থেকে গুগল তাড়াতাড়ি এবং অধিক কার্যকর ভাবে পরিচালনা করার উপর মনোনিবেশ করেছে। আর কর্মী ছাঁটাইও এই উদ্যোগের একটি অংশ। সর্বশেষ ২০২৩ সালে গুগল ব্যাপক কর্মী ছাঁটাই করেছিল। আর তার পরিমাণ ছিল বিশ্বব্যাপী গুগল কর্মীর প্রায় ৬%। তারপরেও কর্মী ছাঁটাই হয়েছে, তবে তার পরিমাণ ছিল ১৮০,০০০।
২০২৫ সালের শুরুতে গুগল অ্যান্ড্রয়েড, পিক্সেল এবং ক্রোম প্রজেক্ট কর্মরত মার্কিন কর্মীদের জন্য একটি ভলেন্টারি প্রস্থান বা এক্সিট কর্মসূচী চালু করেছে। আর এর উদ্যোগ (initiative) ছিল যে সকল কর্মীরা মার্জড ডিভিশনের ডিরেকশনের সাথে মানিয়ে চলতে পারছে না বা যাদের হাইব্রিড কাজের সাথে তাল মিলিয়ে কাজ করতে অসুবিধা হচ্ছে। তবে সার্চ এবং আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স বা AI-এর উপর ফোকাস করা দলগুলিকে এই প্রোগ্রামে অন্তর্ভুক্ত করা হয়নি।




