buzywithinfoBuzy With Info
Everything About Business
Startup

২০২৫ সালের জন্য ভারতীয় স্টার্টআপগুলি নতুন পরিকল্পনা ছাঁটাই হ্রাস, মূলধন বাড়ানোর পাশাপাশি কর্মী নিয়োগ বাড়াবে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

দীর্ঘ সময় ধরে ছাঁটাই এবং প্রয়োজনের তুলনায় কম কর্মী নিয়োগের পর ভারতীয় স্টার্টআপগুলি তার প্রতিভা অর্জন এবং ফান্ডের ল্যান্ডস্কেপ উন্নত করার জন্য প্রস্তুতি নিচ্ছে। বেশ কয়েকটি স্টাফিং ফার্মের অনুমান অনুসারে, সংস্থাগুলির নিয়োগ প্রবণতা ২০২৫ সালে ২০% থেকে ৩০% মধ্যে বৃদ্ধি পাবে। অবশ্য ২০২৪ সালের ছাঁটাই ট্র্যাকিং প্ল্যাটফর্ম অনুযায়ী, স্টার্টআপগুলির মধ্যে ২০২৩ সালের তুলনায় ছাঁটাইয়ের পরিমাণ কমেছে। যেখানে গতবছরে আনুমানিক ছাঁটাইয়ের পরিমাণ ১৬,৩৯৮ ছিল। তা এই বছর ৮,৮৯৫-এ নেমে এসেছে। অর্থাৎ ছাঁটাই বার্ষিক ৪৬% হ্রাস পেয়েছে। পাশাপাশি ফান্ডিং ১৪% বেড়ে বার্ষিক ১০.৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

8 3

বর্তমানে স্টার্টআপগুলিতে বিভিন্ন ক্ষেত্রে প্রতিভার চাহিদা স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। তবে কোম্পানিগুলি সম্ভবত নিয়োগে অবিলম্বে প্রবেশ না করে, প্রতিভা দেখে নিয়োগ করার জন্য একটি পদ্ধতিগত পদক্ষেপ অবলম্বন করবে। তাই ইথানুর যোগ করেছে যে, ২০২৫ সালের প্রথম ত্রৈমাসিকে সক্রিয় চাহিদার বৃদ্ধি ২৫% থেকে ৩০%-এর মধ্যে হতে পারে। অবশ্য তার জন্য আগামী বছরেও বর্তমান চাহিদার গতিপথ বজায় থাকতে হবে। তবে যদি ২০২২ সালের প্রথম দিকের দেখা চাহিদা মাত্রা অতিক্রম না হলে নিয়োগের সক্রিয়তা আগামী বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে সম্পন্ন হবে। বেতন প্রত্যাশার মধ্যে স্টার্টআপগুলি ৫% থেকে ৭% বৃদ্ধি পাবে। সাথে কর্মচারী জড়িত উদ্যোগেও বিনিয়োগ বাড়াবে।
এছাড়া স্টার্টআপ বিনিয়োগ ২০২১ সালে ৩৬ বিলিয়ন ডলারে, ২০২২ সালে ২৪.৭ বিলিয়ন ডলারে এবং ২০২৩ সালে ৯.৬ বিলিয়ন ডলারে পৌঁছে ছিল। সাথে অভ্যন্তরীণ ব্যয় কমানোর জন্য ছাঁটাই হয়। যার পরে মূলধন বৃদ্ধি স্থগিত হয়। তবে এবারে স্টার্টআপগুলি দীর্ঘমেয়াদী টেকসই প্রবৃদ্ধির দিকে তাকিয়ে রয়েছে। এমনকি টেকসই বৃদ্ধির জন্য ইতিমধ্যে স্টার্টআপগুলি ফান্ড ব্যবহার শুরু করেছে। ২৫ জন IT পেশাদারনিয়োগ ১০ মিলিয়ন ডলার ব্যয় হয়েছে। আর ২০ মিলিয়ন ডলার ব্যয় হয়েছে ৪০ জন সিনিয়র স্তরের নিয়োগ করতে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading