buzywithinfoBuzy With Info
Everything About Business
L & T

সপ্তাহে 90 ঘণ্টা কাজ! নারায়ণ মূর্তির থেকেও কর্মীদের বেশি চাপ দিতে চান L&T প্রধান?

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

একজন কর্মচারীকে সপ্তাহে কত ঘণ্টা কাজ করতে হবে তা নিয়ে ব্যবসায়িক জগতে একটি জোরালো বিতর্ক চলছে। এই বিতর্ক শুরু হয় ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি-এর সেই বক্তব্যের পর যেখানে তিনি সপ্তাহে 70 ঘণ্টা কাজ করার কথা বলেছিলেন। গৌতম আদানি সহ অনেক ব্যবসায়ী ব্যক্তিত্ব এ বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেছেন।

6 2

কিন্তু এখন এক ব্যবসায়ী সপ্তাহে 90 ঘণ্টা কাজ করার পরামর্শ দিয়েছেন। তিনি সেখানেই থেমে থাকেননি। তার মতে রবিবারও কাজ করা উচিত। এই ব্যক্তি আর কেউ নন, L&T এর চেয়ারম্যান এসএন সুব্রহ্মণ্যন। তিনি বলেছিলেন যে কর্মীদের সপ্তাহে 90 ঘণ্টা কাজ করতে হবে। কর্মচারীদের সাথে আলাপকালে তার এই পরামর্শ সামনে আসে।

তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন L&T এখনও তাদের কর্মীদের শনিবার কাজ করাচ্ছে। এই বিষয়ে তিনি বলেন, রবিবারও কর্মচারীদের কাজ করাতে না পারায় তিনি আফসোস করেন। এই 90 ঘণ্টা কাজের ইস্যুতে চিন ও আমেরিকার উদাহরণ দিয়েছেন সুব্রহ্মণ্যন। তিনি বলেছিলেন যে চিনারা সপ্তাহে 90 ঘণ্টা কাজ করে এবং আমেরিকানরা সপ্তাহে 50 ঘণ্টা কাজ করে।

সুব্রামানিয়ানের এই বক্তব্য Reddit-এ দেখা যাচ্ছে। এতে তিনি বলছেন, ‘আমি দুঃখিত যে আমি আপনাদের রবিবার কাজ করাতে পারিনা। আমি যদি আপনাদের রবিবার কাজ করাতে পারি তবে আমি আরও খুশি হব কারণ আমি নিজে রবিবারেও কাজ করি।’

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading