Article By – সুনন্দা সেন

রয়টার্স জানিয়েছে, পুনর্গঠন প্রচেষ্টার অংশ হিসেবে মাইক্রোচিপ টেকনোলজি তাদের বিশ্বব্যাপী কর্মীদের প্রায় ৯% অর্থাৎ ২০০০ জন কর্মীকে ছাঁটাই করার পরিকল্পনা ঘোষণা করেছে। এই পদক্ষেপটি মূলত অটোমেটিভ সেক্টরের চাহিদা হ্রাসের কারণে কোম্পানি যাতে লড়াই করতে পারে সেই উদ্দেশ্যে। অন্যদিকে অন্যান্য কোম্পানিগুলি তাদের বিদ্যমান সেমিকন্ডাক্টর স্টক ক্লিয়ার করতে লড়াই করছে। একই ভাবে গত এক বছর ধরে চিপমেকার কোম্পানিটিও বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।
মাইক্রোচিপের দুর্বল চাহিদার কারণে স্টক মূল্য ৩৬%-এরও বেশি হ্রাস পেয়েছে। অতএব, এমন সময় কোম্পানিটিকে তার খরচ কমানো এবং কার্যক্রম সহজতর করা উচিত এবং সেটাই করছে। যার ফলে গ্রেশাম, ওরেগান এবং কলোরাডো স্প্রিংসে অবস্থিত কোম্পানির সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্ল্যান্ট (ফ্যাব)-এর কর্মীরা প্রাথমিকভাবে প্রভাবিত হবে। পাশাপাশি ফিলিপাইনের ব্যাকএন্ড ম্যানুফেকচারিং (উৎপাদন) সুবিধাও প্রভাবিত হবে। এছাড়া কোম্পানিটি অ্যারিজোনা (Arizona)-এ অবস্থিত চিপ উৎপাদন কেন্দ্রটি বন্ধ করার পরিকল্পনায় এগিয়েছে, আর এটি মে মাসে বন্ধ হবে বলেও জানা যাচ্ছে।
২০২৪ সালের জুন মাসের শেষ নাগাদ ছাঁটাই সম্পন্ন হবে বলে অনুমান করা হচ্ছে। যার ফলে চিপ মেকার কোম্পানিটি ৩০ থেকে ৪০ মিলিয়ন ডলার খরচ কমবে। এছাড়া অ্যারিজোনা ফ্যাসিলিটি বন্ধের ফলে বার্ষিক ৯০-১০০ মিলিয়ন ডলার সাশ্রয় হবে কোম্পানির। মাইক্রোচিপ টানা পাঁচ প্রান্তিকে বিক্রি হ্রাসের খবর দিয়েছে। তাছাড়া দীর্ঘমেয়াদী ওয়েফার সরবরাহ চুক্তি পরিবর্তন বা বাতিল করার ফলে কোম্পানি ৪৫ মিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হতে পারে।




