buzywithinfoBuzy With Info
Everything About Business
Cisco

বিশ্বজুড়ে AI এখন ফোকাস! 5000-এর বেশি কর্মীর চাকরি গেল Cisco-এ

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

হাজার হাজার কর্মচারীকে ছাঁটাই করল মার্কিন প্রযুক্তি সংস্থা সিসকো। এই নিয়ে চলতি বছরে দ্বিতীয়বার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল এই মার্কিন প্রযুক্তি সংস্থা। একটি প্রতিবেদন অনুসারে, সিসকোর 7 শতাংশের প্রতিনিধিত্ব করে এমন প্রায় 5,600 জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে। চাহিদা হ্রাসের কারণে কোম্পানির ব্যয়-ব্যবস্থাপনার প্রচেষ্টার অংশ হিসাবে এই ছাঁটাই করা হচ্ছে বলে খবর। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-র দিকে বিনিয়োগে মনোযোগ দিচ্ছে সিসকো। বছরের শুরুর দিকে, ফেব্রুয়ারিতে 4,000 জন কর্মী ছাঁটাই করা হয়।

July 18 New in article ads By Sir 1

এর ফলে রীতিমতো অনিশ্চয়তায় ভুগছেন কোম্পানির কর্মচারীরা। কর্মী ছাঁটাই প্রযুক্তি সেক্টরে বড়সড় প্রবণতা হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। একদিকে অর্থনৈতিক চ্যালেঞ্জ অন্যদিকে চাহিদা ব্রাশের সঙ্গে মোকাবিলা করতে গিয়ে চাকরি কমিয়ে দিচ্ছে কোম্পানিগুলি। শুধুমাত্র 2024 সালে, 422টি প্রযুক্তি কোম্পানি জুড়ে 136,000 কর্মী ছাঁটাই করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, কর্মী ছাঁটাই এর আগে আগে প্রায় 85,000 জনকে নিয়োগ করেছিল সিসকো। 

 AI এবং সাইবার নিরাপত্তা খাতে বিনিয়োগ করতে চলেছে সিসকো। এত বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই সত্ত্বেও, সিসকো তার ব্যবসার ভবিষ্যত সম্পর্কে আশাবাদী। এই কোম্পানির সিইও চাক রবিনস বলেছেন, কোম্পানিটি আগামী মাসগুলিতে তার নেটওয়ার্কিং সরঞ্জামগুলির চাহিদায় একটি প্রত্যাবর্তন আশা করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাইবার নিরাপত্তা সহ উচ্চ-বৃদ্ধির ক্ষেত্রে ফোকাস করার জন্য তার ব্যবসার পুনর্গঠন করছে সিসকো। পুনর্গঠন পরিকল্পনা গ্রহণ করার কারণে উল্লেখযোগ্য খরচের সম্মুখীন হবে কোম্পানীটি। প্রথমে 1 বিলিয়ন ডলার পর্যন্ত খরচ করবে, যার মধ্যে 700 মিলিয়ন ডলার থেকে 800 মিলিয়ন ডলার চলতি অর্থ বর্ষের প্রথম ত্রৈমাসিকে খরচ করা হবে বলে জানা গিয়েছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading