buzywithinfoBuzy With Info
Everything About Business
trade

মোদি-মেলোনির ভাইরাল মুহুর্তের আড়ালে লুকিয়ে কয়েকশো কোটির বাণিজ্য গল্প! ইতালিতে ভারতীয় টফির আবারও জনপ্রিয়তা তুঙ্গে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতীয় টফি ‘Melody (মেলোডি)’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মুহুর্ত এবার বড় অর্থনৈতিক আলোচনার বিষয় হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (Giorgia Meloni)-র সম্পর্ককে ঘিরে যে মিম কালচার তৈরী হয়েছিল, তা এখন বাস্তবে বাণিজ্যিক প্রভাব দেখাতে শুরু করেছে। সাম্প্রতিক কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পিয়ূষ গোয়েল জানিয়েছে, গত ১২ বছরে ভারতের টফি ও কনফেকশনারি রপ্তানি প্রায় ‍১৬৬% বেড়েছে। ২০১৩-১৪ অর্থবছরের প্রায় ৪৯.৬৮ কোটি টাকার মূল্যে রপ্তানি ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ১৩২ কোটি টাকায় দাঁড়িয়েছে। 

11

বিশেষজ্ঞদের মতে, কোভিড-পরবর্তী সময়ে ইউরোপের বিভিন্ন দেশে ভারতীয় সহজলভ্য ও জনপ্রিয় কনফেকশনারি পণ্যের চাহিদা দ্রুত বেড়েছে। আর ইতালি সেই তালিকায় অন্যতম গুরুত্বপূর্ণ বাজার হয়ে উঠেছে। তাদের মতে, মহামারির সময় ও তার পরে ভারতীয় প্রবাসী সম্প্রদায়, এশিয়ান ফুড স্টোর এবং কম দামের প্যাকেটজাত খাবারের জনপ্রিয়তা বৃদ্ধির কারণে ভারতীয় টফি বিদেশে দ্রুত বাজার খুঁজে পেতে শুরু করে। বিশেষ করে মেলোডি, ইকলেয়ারস (eclairs) বা অনুরূপ ভারতীয় ক্যান্ডিগুলি ইউরোপীয় বাজারে নতুন ক্রেতা তৈরি করেছে।

এই পুরো বিষয়টি নতুন মাত্রা পায় যখন ইতালি সফরে প্রধানমন্ত্রী মোদি, মেলোনিকে ভারতীয় টফি “Melody” উপহার দেন। সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় “Melodi diplomacy” ট্রেন্ড করতে শুরু করে। শুধু মিম বা রাজনৈতিক প্রচারেই নয়, অনলাইনে “Melody” সার্চও হঠাৎ বেড়ে যায়। এমনকি শেয়ার বাজারেও এর প্রভাব পড়ে। অনেক বিনিয়োগকারী বিভ্রান্ত হয়ে Melody প্রস্তুতকারী সংস্থার সঙ্গে নাম মিল থাকায় পারলে ইন্ডাস্ট্রি (Parle Industries)-এর শেয়ার কিনতে শুরু করেন, ফলে কোম্পানির শেয়ার দামে হঠাৎ উত্থান দেখা যায়।

অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন, ভারতীয় FMCG ও খাদ্যপণ্যের জন্য ইউরোপ এখন বড় সুযোগের বাজার হয়ে উঠছে। “মেলোডি” বিতর্ক বা ভাইরাল মুহূর্ত তাই শুধুই ইন্টারনেট ট্রেন্ড নয়, বরং ভারতীয় ব্র্যান্ডের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়ারও ইঙ্গিত দিচ্ছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading