buzywithinfoBuzy With Info
Everything About Business
Elon musk

২০২২ সালে টুইটার অধিগ্রহণ করার পরে আবার বিক্রি করলেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি! এই বিষয় কী ঘোষণা মাস্কের?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

২৯মার্চ, ২০২৫ বিলিয়নার ইলন মাস্ক ঘোষণা করেন যে তিনি সোশ্যাল মিডিয়া সাইট এক্স (যা আগে টুইটার নামে পরিচিত ছিল)-কে তার নিজস্ব xAI কৃত্রিম বুদ্ধিমত্তা (artificial intelligence) কোম্পানির কাছে ৩৩ বিলিয়ন ডলারের অল-স্টক চুক্তিতে বিক্রি করে দিয়েছেন। উভয় কোম্পানিই ব্যক্তিগতভাবে পরিচালিত। অর্থাৎ তাদের অর্থ জনসাধারণের কাছে প্রকাশ করার প্রয়োজন নেই। মাস্ক বলেন এই চুক্তির পর xAI-এর মূল্য ৮০ বিলিয়ন ডলার এবং X-এর মূল্য ৩৩ বিলিয়ন ডলার। তিনি এই সোশ্যাল মিডিয়া সাইটটি ২০২২ সালে ৪৪ বিলিয়ন ডলারে কিনেছিলেন। 

7 3

মাস্ক ‘X’-এর একটি পোস্টে লেখেন, xAI এবং X-এর ভবিষ্যৎ একে অপরের সাথে জড়িত। আজ আমরা সেই কারণেই আনুষ্ঠানিকভাবে ডেটা, মডেল, গণনা (compute), বিতরণ এবং প্রতিভা (talent) একত্রিত করার পদক্ষেপ নিচ্ছি। এই সমন্বয়টি xAI-এর উন্নত AI ক্ষমতা এবং দক্ষতা X-এর বিশাল রিচের (নাগাল) সাথে মিশ্রিত করে একটি অসম্ভর বিরাট সম্ভাবনার উন্মোচন করবে। পাশাপাশি চুক্তির মাধ্যমে নিজের কোম্পানি নিজের আর একটি কোম্পানিতে স্থানান্তরিত হওয়ায় লোকসান হবে না এবং অর্থ জনগণের জন্য ও উন্মোচনের প্রয়োজন নেই।

৪৪ বিলিয়ন ডলারে যখন তিনি সোশ্যাল মিডিয়া সাইটি অধিগ্রহণ করেন তখন নাম ছিল টুইটার পরবর্তীতে তিনি নামকরণ করেন ‘X’। আর তার ঠিক একবছর পর তিনি xAI লঞ্চ করেন। মাস্কের টুইটার অধিগ্রহণ বিশ্বের কাছে একটি বড় ইস্যু হয়ে দাঁড়ায়। পাশাপাশি তিনি টুইটারের কর্মীদের ছাঁটাই করেন সাথে সাইটির ভুল তথ্য এবং ব্যবহারকারীর যাচাইকরণ (Verification)-এর নীতি পরিবর্তন করেন। যার পর সেই পথ মেটাও অনুসরণ করেছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading