Article By – সুনন্দা সেন

ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলাকালীন আন্তর্জাতিক মুদ্রা তহবিল পাকিস্তানকে ১ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি মূল্যে ঋণ প্রদান করেছে। এবার ভারত প্রতিপক্ষকে সাহায্য করতে আবারও মিত্রতার হাত বাড়ালো চীন। বুধবার (২৮মে) এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জুন, ২০২৫-এর শেষের আগে চীন, পাকিস্তানকে ৩.৭ বিলিয়ন ডলারের বাণিজ্যিক ঋণ দেওয়ার আশ্বাস দিয়েছে। যা বৈদেশিক মুদ্রার রিজার্ভকে দ্বিগুণ দেওয়ার আশ্বাস দিয়েছে। যা বৈদেশিক মুদ্রার রিজার্ভকে দ্বিগুণ সংখ্যায় রাখতে সাহায্য করবে। সরকারি সূত্র দ্য এক্স প্রেস ট্রিবিউন সংবাদপত্রকে জানিয়েছে, অতীতের মতো ভুল করবে না বেজিং, এবার কেবল চীনা মুদ্রায় ঋণ প্রদান করবে।
পাকিস্তানের কৌশলগত মিত দেশটি অর্থনীতিকে ডলার থেকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টার অংশ হিসেবে মার্কিন মুদ্রা, অর্থাৎ ডলারের বদলে চীনা মুদ্রায় ঋণ দেওয়ার সীদ্ধান্ত নিয়েছে। চীন সাম্প্রতিক বৈঠকে ২০২৫ সালের মার্চ থেকে জুনের মধ্যে মেয়াদত্তীর্ণ ঋণের পুনঃঅর্থায়নের আশ্বাস দিয়েছে। চলতি বছরের মার্চ থেকে এপ্রিলের মধ্যে পাকিস্তান তিনটি কিস্তিতে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অফ চায়না (ICBC)-এর ১.৩ বিলিয়ন ডলারের ঋণ পরিশোধ করেছে। এবার চীন সেই টাকাই চীনা মুদ্রায় পরিবর্তন করে পাকিস্তানকে ফেরত দেবে। আরও জানিয়েছে যে চীন, তাদের ৭.৫% হাতে ঋণ প্রদান করেছে অর্থনীতি রক্ষার্থে।
সূত্র জানিয়েছে চলতি মাসে IMF কর্তৃক ১ বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদানের পর পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ প্রায় ১১.৪ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছায়। পরবর্তী চীনা পুনঃঅর্থায়নের পরে আগামী মাসের মাঝামাঝি থেকে আরও একটি পতনের আগে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১২.৭ বিলিয়ন মার্কিন ডলারে বৃদ্ধি পেতে পারে। সরকারি সূত্র জানিয়েছে, চীন উন্নয়ন ব্যাংক ৯ বিলিয়ন RMB, ব্যাংক অফ চায়না ৩ বিলিয়ন RMB এবং ICBC ৩ বিলিয়ন RMB দিয়েছে। ঋণের মেয়াদ তিন বছরের জন্য বাড়ানো হচ্ছে। তবে সূত্রগুলি জানাচ্ছে যে চলতি অর্থবছর শেষ হওয়ার আগে টাকা ফেরত দেওয়ার জন্য পাকিস্তানকে কমপক্ষে তিন দিন আগে অর্থ প্রদান করতে হবে।




