Article By – সুনন্দা সেন

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF-এর একজন কর্মকর্তার মতে পাকিস্তান তিনটি দেশ চীন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত বা UAE থেকে উল্লেখযোগ্য অর্থায়নের নিশ্চয়তা পেয়েছে। আর এই প্রতিশ্রুতিটি তিনটি দেশের কাছ থেকে প্রাপ্ত ১২ বিলিয়ন ডলারের সাহায্য দ্বিপাক্ষিক ঋণের রোলওভারের বাইরে প্রসারিত। পাকিস্তানের জন্য IMF-এর মিশন চিফ নাথান পোর্টার (Nathan Porter) অতিরিক্ত অর্থায়নের পরিমান নির্দিষ্ট করেননি। তবে জানিয়েছেন যে তিনটি দেশের সদ্য অনুমোদিত অর্থ IMF-প্রোগ্রামের অংশ।
অন্যদিকে জানা যাচ্ছে, IMF-এর নির্বাহী বোর্ড ২৬ সেপ্টেম্বর, ২০২৪-এ পাকিস্তানের জন্য ৭ বিলিয়ন ডলারের ৩৭ মাসের একটি ঋণ চুক্তির অনুমোদন করেছে। এই চুক্তিটির লক্ষ্য দেশের সামষ্টিম অর্থনৈতিক স্থিতিশীলতাকে শক্তিশালী করা। প্রকাশিত প্রতিবেদন থেকে আরও জানা যাচ্ছে যে, পাকিস্তান চুক্তির অংশ হিসাবে অবিলম্বে ১ বিলিয়ন ডলারের সুবিধা পাবে। এছাড়া জানা যাচ্ছে পাকিস্তানের জন্য IMF কর্মসূচিতে তিনটি দেশ উল্লেখযোগ্য অর্থায়নের নিশ্চয়তা প্রদানের দ্বারা যোগদান করছে।
পোর্টার জানিয়েছে যে দেশটির সাম্প্রতিক অর্থনৈতিক কর্মক্ষমতা লক্ষ্যনীয়। আর পাকিস্তান ২০২৩ সালের মাঝামাঝি থেকে সত্যিকারের অসাধারণ অর্থনৈতিক পরিবর্তন ঘটিয়েছে। তিনি টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য অব্যাহত প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপর পাকিস্তানকে জোর দিতে বলেছেন। এর পাশাপাশি IMF জানিয়েছে জোর দিতে বলেছেন। এর পাশাপাশি IMF জানিয়েছে যে, তার প্রোগ্রামের লক্ষ্য দেশটির উদ্বৃত্ত GDP 2%- এ উন্নীত করা।




