buzywithinfoBuzy With Info
Everything About Business
elon musk

৫০০ বিলিয়ন ডলারের সম্পদের মালিক ইলন মাস্ক! কীভাবে তিনি এই স্থানে পৌঁছালেন?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নেয়ার্স ট্র্যাকাস অনুসারে, ইলন মাস্ক বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন ডলারের নিট সম্পদ অর্জন করে একটি ঐতিহাসিক রেকর্ড স্থান করেছেন। ১ অক্টোবর, ২০২৫- এ বিকেলের ট্রেডিংয়ে টেসলার শেয়ারের দাম প্রায় ৪% বেড়ে যাওয়ার পর তার সম্পদের মাইলসস্টোন এই নতুন পর্যায় পৌঁছায়। জানা যাচ্ছে যে শেয়ারের বৃদ্ধির পর একদিনে তার সম্পদে ৯ বিলিয়ন ডলারেরও বেশি যোগ হয়েছে। আর যদি এই প্রবৃদ্ধি অব্যহত থাকে, তাহলে ২০৩৩ সালের মধ্যে মাস্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হয়ে উঠতে পারে। সাথে টেসলার বাজারমূল্য আট গুণেরও বেশি বৃদ্ধি সম্ভাবনা রয়েছে। যার ফলে এক দশকে মাস্কের প্যাকেজ ১ ট্রিলিয়ন ডলারেরও বেশি হবে।

11

চলতি বছরের এপ্রিল মাস থেকে টেসলার স্টক প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে মাস্কের বৈদ্যুতিক গাড়ি প্রস্তুত করার উপর আরও মনোযোগ দেওয়ার ঘোষণার পর। যারপর আজ টেসলার মার্কেট ভ্যালু এখন সর্বকালের সর্বোচ্চের কাছাকাছি পৌঁছেছে। কার কোম্পানিতে মাস্কের ১২% অংশীদারিত্ব, যার মূল্য ১৯১ বিলিয়ন ডলার। এছাড়া ক্ষতিপূরণ প্যাকেজের কারণ তার সম্পদে ১৩৩ বিলিয়ন ডলারযোগ হতে পারে। যা ফোর্বস বর্তমানে ধরেনি। ২০১৮ সালের কম্পেনসেশন প্যাকেজের লিগ্যাল আপিল এখনো অব্যহত থাকার কারণে বিশেষজ্ঞরা বিষয়টি উল্লেখ করেছে। 

গত পাঁচ বছরে এই বিলিয়নেয়ারের সম্পদের বৃদ্ধি অসাধারণ। ২০২০ সালের মার্চ মাসে তার মোট সম্পদের পরিমাণ ছিল প্রায় ২৪ বিলিয়ন ডলার, যা ২০২০ সালের আগস্টের মধ্যে ১০০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যে উন্নীত করে। কারণ মাস্কের ফরচুন কেবল টেসলার মধ্যেই সীমাবদ্ধ নয়। তার মহাকাশ বা স্পেস সংস্থা, স্পেসএক্স এর মূল্য এখন প্রায় ৪০০ বিলিয়ন ডলার। যার ফলে তার ৪২% শেয়ারের মূল্য প্রায় ১৬৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তিনি xAI হোল্ডিংসেও বেশিরভাগ অংশীদারিত্বের মালিক। যে কোম্পানিটি তার কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ X-এর সাথে একীভূত করে তৈরি হয়েছিল, যা পূর্বে টুইটার নামে পরিচিত ছিল। এই একীভূতকরণের মূল্য ১১৩ বিলিয়ন ডলার এবং মাস্কের ৫৩% শেয়ারের মূল্য প্রায় ৬০ বিলিয়ন ডলার। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading