Article By – সুনন্দা সেন

আগস্ট, ২০২৫- এ ভারতীয় ইক্যুইটি মার্কেটে বিদেশী বিনিয়োগকারীদের উপস্থিতি তেরো বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। NSE-তালিকাভুক্ত কোম্পানিগুলিতে তাদের অংশীদারিত্ব ১৫.৮৫%-এ নেমে এসেছে। NSDL-এর তথ্য অনুসারে, দেশীয় ইক্যুইটিতে বিদেশী পোর্টফোলিও সম্পদের পরিমাণ এক মাস আগের ৭৯.৯৭ লক্ষ কোটি টাকা থেকে কমে ৭০.৩৩ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ মালিকানা ২.৩% কমেছে। ২০২৫ সালে সেনসেক্স এবং নিফটি উভয় প্রায় ৪% বৃদ্ধি পেয়েছে। তারপর জানুয়ারি থেকে বিদেশী তহবিলগুলি ভারতীয় বাজার থেকে প্রায় ১.৭ লক্ষ কোটি টাকা তুলে নিয়েছে।
এদিকে আবার দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এই বছর ইক্যুইটিতে ৫.২ লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগ করেছেন। যা জুন মাসে শেয়ার মার্কেটে তাদের মালিকানা রেকর্ড ১৭.৮২%- এ উন্নীত করেছে। প্রাইস ডাটা বেস অনুসারে, DII প্রথমবারের মতো ২০২৫ সালের মার্চ মাসে বিদেশী বিনিয়োগকারীদের বেশি বিনিয়োগ করেছে। ক্রমবর্ধমান ব্যবধানটি এও তুলে ধরে যে দেশীয় অর্থ কিভাবে ভারতীয় বাজারকে স্থবির করে রেখেছে। বিশ্লেষ করা আবার ক্রমাগত বিদেশী বিনিয়োগ তুলে নেওয়ার জন্য ব্যয়বহুল মূল্যায়ন, কর্পোরেট আয়ের হ্রাস, শুল্ক উদ্বেগ এবং মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং ইউরোপের মতো সস্তা, উন্নত – কার্যক্ষক বাজারের দিকে বিনিয়োগকারীদের আগ্রহকে দায়ী করেছে।
অবশ্য এটাও সঠিক যে ভারত এখনও দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি। তবে বিশ্বব্যাপী তহবিলগুলি ‘বাই-এন্ড-হোল্ড’ থেকে কৌশলগত বরাদ্দ বাজারের দিকে অগ্রসর হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে টেলিকম খাতে বিনিয়োগের আগ্রহ ছিল কেন্দ্রীভূত, যেখানে বিদেশী বিনিয়োগকারীরা ৫,৭৬৬ কোটি টাকা বিনিয়োগ করেছেন। এছাড়া নির্মাণ সামগ্রী (২,৪৭৫ কোটি টাকা), পরিষেবা (২,৩৫০ কোটি টাকা), মূলধনী পণ্য এবং গাড়ি (প্রায় ১,৮০০ কোটি টাকা প্রতিটি), রাসায়নিক (১,৫৭০ কোটি টাকা) এবং নির্মাণ (১,৩৫০ কোটি টাকা) খাতে বিনিয়োগ লক্ষ্য করা গেছে।




